মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির মূল কারণ ইরান যুদ্ধ: জেডি ভ্যান্স
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার ইরান যুদ্ধকে দায়ী করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান যুদ্ধের কারণেই নির্বাচনে তাঁর দল হেরেছে।
ভ্যান্সের দাবি, ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প-ভ্যান্স জুটিকে যারা জয়ী করেছিলেন, তাঁদের অনেকেই এবার ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন। এক জরিপের বরাত দিয়ে তিনি বলেন, যুদ্ধ বন্ধ, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ, ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কের পরিবর্তন—এই শর্তগুলো পূরণ হলে ওই ভোটারদের আবারও রিপাবলিকানদের সমর্থনে ফেরানো সম্ভব।
এদিকে, বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্বীকার করেন, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে মধ্যবর্তী নির্বাচনে তাঁর দল বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে। তবে একই পরিস্থিতি আবার তৈরি হলেও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তই নিতেন বলে জানান তিনি।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি