আন্তর্জাতিক

৭৫০০ কোটি টাকা ঢেলেও রিপাবলিকানদের জেতাতে ব্যর্থ প্রযুক্তি সিইওরা, সামনে বড় চ্যালেঞ্জ

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬, ৬:৩২ পূর্বাহ্ন
৭৫০০ কোটি টাকা ঢেলেও রিপাবলিকানদের জেতাতে ব্যর্থ প্রযুক্তি সিইওরা, সামনে বড় চ্যালেঞ্জ

 

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করেও প্রত্যাশিত ফল পাননি সিলিকন ভ্যালির ধনকুবেররা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতা অর্জন এবং রিপাবলিকানদের নির্বাচনী প্রচারে ৬০ কোটি ডলারের বেশি অনুদান দেওয়া প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিরা এবার বড় ধরনের আর্থিক ও রাজনৈতিক ধাক্কার মুখে পড়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান প্রভাব নিয়ে ভোটারদের উদ্বেগের মধ্যে কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা।

 

অনুদানদাতাদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। প্রতিনিধি পরিষদ ও সিনেটের বিভিন্ন নির্বাচনী লড়াইয়ে তিনি একাই ৪৭ কোটি ডলারের বেশি ব্যয় করেন। নির্বাচনের আগে তাঁর এই বিপুল অর্থায়ন রিপাবলিকান প্রার্থীদের প্রচারে বড় সুবিধা তৈরি করেছিল। এবারের নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন বলেও উল্লেখ করা হয়েছে।

 

মাস্কের ব্যয়ের প্রায় অর্ধেকই যায় টেক্সাসের রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের পক্ষে। তবে মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকোর কাছে পরাজিত হন প্যাক্সটন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে সিনেটের আসনে লড়াই করা মাস্ক-সমর্থিত অন্য রিপাবলিকান প্রার্থীদের অনেকেও হেরেছেন। প্রতিনিধি পরিষদের কয়েকজন রিপাবলিকান প্রার্থীও পরাজিত হয়েছেন।

 

অলাভজনক সংস্থা টেক ওভারসাইট প্রজেক্টের প্রধান সাচা হাওয়ার্থ বলেন, প্রযুক্তি খাতের নির্বাহীরা বিপুল অর্থ ব্যয় করেও প্রত্যাশিত ফল পাননি। তাঁর ভাষায়, ভোটাররা তাঁদের প্রভাব এবং তাঁদের সমর্থিত প্রার্থীদের প্রত্যাখ্যান করেছেন। মধ্যবর্তী নির্বাচনের আগে বিগ টেকের নির্বাচনী ব্যয় সমন্বয়ের দায়িত্বে থাকা এক রাজনৈতিক কৌশলবিদও বলেন, মাস্কের বিপুল অর্থায়ন তাঁর সমর্থিত প্রার্থীদের জেতাতে পারেনি।

 

এনবিসির বুথফেরত জরিপ বা এক্সিট পোল অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অধিকাংশ ভোটার জানিয়েছেন, এআই ডেটা সেন্টার তাঁদের ভোট দেওয়ার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ বা বড় ধরনের প্রভাব ফেলেছে। প্রযুক্তি খাতের ধনকুবেরদের বিপুল নির্বাচনী ব্যয়ের বিরুদ্ধে অসন্তোষের পাশাপাশি মূল্যস্ফীতি এবং ইরান যুদ্ধ নিয়েও ভোটারদের মধ্যে ক্ষোভ ছিল। ওই কৌশলবিদের মতে, এসব বিষয় ডেমোক্র্যাটদের পক্ষে বড় ধরনের ভোটের পরিবর্তন ঘটিয়েছে।

 

মাস্ক ছাড়াও ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগকারী মার্ক অ্যান্ড্রিসেন ও বেন হোরোভিৎস নির্বাচনে ৯ কোটি ডলারের বেশি ব্যয় করেন। ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ জেমিনির সহপ্রতিষ্ঠাতা ক্যামেরন ও টাইলার উইঙ্কলভস ব্যয় করেন ৫০ লাখ ডলারের বেশি। ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান ও তাঁর স্ত্রী আনা MAGA Inc-কে আড়াই কোটি ডলার এবং এআই-সমর্থক রাজনৈতিক অ্যাকশন কমিটি (পিএসি) লিডিং দ্য ফিউচারকে আরও আড়াই কোটি ডলার অনুদান দেন।

 

এআই ও ক্রিপ্টোকারেন্সি খাতের ধনকুবেররা সিনেটে শেরড ব্রাউনের প্রত্যাবর্তন ঠেকাতেও বিপুল অর্থ ব্যয় করেন। এই দুই খাতের সমালোচক হিসেবে পরিচিত ব্রাউনের বিরুদ্ধে বিজ্ঞাপন প্রচারে ক্রিপ্টোকারেন্সি-সমর্থক সুপার পিএসি ফেয়ারশেক ৫ কোটি ডলারের বেশি ব্যয় করে। অন্যদিকে, অ্যান্ড্রিসেন ও হোরোভিৎস লিডিং দ্য ফিউচারকে ৫ কোটি ডলার অনুদান দেন। সংস্থাটি মূলত ট্রাম্পের মনোনীত প্রার্থীদের সমর্থনে অর্থ ব্যয় করে।

 

দক্ষিণ ক্যারোলাইনায় রিপাবলিকান প্রার্থী ডারলেইন গ্রাহামও লিডিং দ্য ফিউচারের কাছ থেকে ২৫ লাখ ডলারের সমর্থন পেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হন তিনি। এর ফলে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো অঙ্গরাজ্যটিতে সিনেটের একটি আসন পায় ডেমোক্র্যাটরা।

 

প্রযুক্তি খাতের জন্য আরেকটি বড় ধাক্কা হিসেবে যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক ডজন ডেটা সেন্টার নির্মাণে স্থগিতাদেশ পাস হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এআই শিল্পের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ এই অবকাঠামো নির্মাণের বিরোধিতা করে ভোটাররা নিজেদের অবস্থান জানিয়েছেন। এদিকে প্রতিনিধি পরিষদের প্রগতিশীল ডেমোক্র্যাটদের জোটের নেতা গ্রেগ কাসারসহ দলের জ্যেষ্ঠ নেতারা আগামী বছর কংগ্রেসের ক্ষমতা ব্যবহার করে এআই কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের শপথের অধীনে জিজ্ঞাসাবাদের জন্য তলবের দাবি জানাচ্ছেন।

 

তবে ধনকুবেরদের নির্বাচনী ব্যয় তাঁদের মোট সম্পদের তুলনায় ছিল সামান্য। মাস্কের ক্ষেত্রে এই ব্যয়কে একজন কোটিপতির মাত্র ৪০০ ডলার অনুদানের সঙ্গে তুলনা করা হয়েছে। নির্বাচনে ডেমোক্র্যাটদের তথাকথিত ‘ব্লু ওয়েভ’ বা নীল জোয়ারের চিত্র স্পষ্ট হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্ট মুছে ফেলেন মাস্ক। ওই পোস্টে তিনি ভোটারদের রিপাবলিকানদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

 

টাইম ডেস্ক/জএইচ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু