আবার হামলা চালিয়ে ওয়াশিংটন যেন জনমতকে উপেক্ষা না করে: ইরান
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছেন বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের কালিবাফ। তিনি বলেন, ভোটের ফলাফলের পর ওয়াশিংটনের উচিত হবে না জনমত উপেক্ষা করে ইরানে নতুন করে হামলা চালানো।
কালিবাফ বলেন, মার্কিন ভোটাররা ‘যুদ্ধকে না’ বলেছেন। তবে তাঁদের এই অবস্থান বিবেকের তাড়না থেকে, নাকি জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে—তা স্পষ্ট নয়। কারণ যা-ই হোক, নির্বাচনের ফলাফলে তাঁদের মনোভাব প্রকাশ পেয়েছে।
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রে ক্ষমতায় যে দলই থাকুক না কেন, ইরানের প্রতি ওয়াশিংটনের বৈরী মনোভাবের পরিবর্তন হবে না। এ কারণে সম্ভাব্য নতুন মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে তেহরান।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালালে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এতে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহও ব্যাহত হয়। যুদ্ধের অবসানে মধ্যস্থতাকারীরা চেষ্টা চালিয়ে গেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নাকচ করেননি।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি