আন্তর্জাতিক

মার্কিন কংগ্রেসের স্পিকার হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন হাকিম জেফ্রিস

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, নভেম্বর ৪, ২০২৬, ৩:২১ অপরাহ্ন
মার্কিন কংগ্রেসের স্পিকার হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন হাকিম জেফ্রিস
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে নির্বাচিত হওয়ার পথে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির নেতা হাকিম জেফ্রিস। বড় কোনো অঘটন না ঘটলে আগামী জানুয়ারিতে দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাচ্ছেন তিনি। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতৃত্ব আরও শক্তিশালী হবে।

২০১৩ সালে মার্কিন প্রতিনিধি পরিষদে যোগ দেন জেফ্রিস। এর কিছুদিন পর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করেন কয়েকজন জ্যেষ্ঠ কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাট নেতা। তাঁদের পরিকল্পনা ছিল, তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসি অবসরে গেলে তাঁর স্থলাভিষিক্ত হবেন জেফ্রিস।

সাবেক কংগ্রেস সদস্য এডি বার্নিস জনসন তখন বলেছিলেন, ‘আমার মনে হয়, ও-ই সেই মানুষ।’ কংগ্রেস সদস্য ইমানুয়েল ক্লিভারেরও ওই কথোপকথনের কথা মনে আছে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদের অধিবেশনকক্ষে নিজের নির্ধারিত আসনে বসেই জনসন কথাটি বলেছিলেন।

এর কয়েক মাসের মধ্যে জ্যেষ্ঠ কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাটরা নিয়মিত নৈশভোজে মিলিত হতে শুরু করেন। সেখানে তাঁদের আলোচনার অন্যতম বিষয় ছিল জেফ্রিসের রাজনৈতিক ভবিষ্যৎ। আলোচনায় অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানিয়েছেন, তাঁরা চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হোন জেফ্রিস।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উত্তরাধিকারের সাংবিধানিক ক্রমে ভাইস প্রেসিডেন্টের পরেই প্রতিনিধি পরিষদের স্পিকারের অবস্থান। ফলে স্পিকার নির্বাচিত হলে ট্রাম্প প্রশাসনের মেয়াদের শেষ দুই বছরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব থাকবে জেফ্রিসের হাতে।

কংগ্রেস সদস্য ইমানুয়েল ক্লিভার এক সাক্ষাৎকারে বলেন, ‘এই প্রশাসনের অনেকেরই রাতে নিশ্চিন্তে ঘুমানো উচিত নয়।’ তাঁর ধারণা, জেফ্রিস ও ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনকে কঠিন চাপে ফেলবেন।

টাইম ডেস্ক/এসএ
 
আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

৫৫ মিনিট আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...