ট্রেন দুর্ঘটনায় ৬৯ মৃত্যু
পদত্যাগ করলেন স্পেনের পরিবহনমন্ত্রী
অনলাইন ডেস্ক
গত বুধবার তোলেদো প্রদেশের উরদার কাছে মাদ্রিদ-সেভিলে রেলপথে দুর্ঘটনাটি ঘটে। রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুতগতির এভিই ট্রেনের সঙ্গে বেসরকারি সংস্থা ইরিওর দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে অন্তত ৬৯ জন নিহত এবং আরও অনেকে আহত হন।
সংঘর্ষের পর ট্রেনটির কয়েকটি বগি ঢাল বেয়ে নিচে পড়ে যায় এবং দুটি বগি লাইনচ্যুত হয়। ইরিওর ট্রেনে একটি শিশুসহ ১৪৭ জন এবং রেনফের ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন।
পদত্যাগের ঘোষণা দিয়ে অস্কার পুয়েন্তে বলেন, স্পেনের মতো একটি দেশে এক বছরেরও কম সময়ের মধ্যে দুটি ভয়াবহ দুর্ঘটনার পর একজন পরিবহনমন্ত্রীর পদে বহাল থাকা উচিত নয়।
এর আগে গত জানুয়ারিতে স্পেনে আরেকটি রেল দুর্ঘটনায় ৪৬ জন নিহত হন। সেই দুর্ঘটনার প্রসঙ্গ টেনেই পদত্যাগের সিদ্ধান্তের ব্যাখ্যা দেন অস্কার।
গত সপ্তাহের দুর্ঘটনাটিকে আধুনিক ইউরোপের অন্যতম ভয়াবহ রেল বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০১৩ সালের পর এটি স্পেনের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা। ওই বছর সান্তিয়াগো দে কম্পোসতেলার কাছে ট্রেন দুর্ঘটনায় ৮০ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছিলেন।
এদিকে, আগামী ২৯ নভেম্বর স্পেনে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই রেল দুর্ঘটনা ও পরিবহনমন্ত্রীর পদত্যাগ দেশটির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি