আন্তর্জাতিক

মিশিগানে রিপাবলিকান মাইক রজার্সকে পরাজিত করে ঐতিহাসিক বিজয়

ইতিহাস গড়ে প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হলেন আব্দুল এল সাঈদ

বুধবার, নভেম্বর ৪, ২০২৬, ৭:৫৪ পূর্বাহ্ন সর্বশেষ আপডেট: শনিবার, নভেম্বর ২১, ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ন
ইতিহাস গড়ে প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হলেন আব্দুল এল সাঈদ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটর নির্বাচিত হয়েছেন মিশিগানের ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল সাঈদ (Abdul El-Sayed)। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে নতুন ইতিহাস গড়েছেন মিশরীয় বংশোদ্ভূত এই রাজনীতিক।

বুধবার (৪ নভেম্বর) অ্যাসোসিয়েটেড প্রেস ও রয়টার্স তাঁর বিজয়ের খবর নিশ্চিত করেছে। এনবিসি নিউজের রাত ২টা ৪৪ মিনিটে প্রদর্শিত হিসাবে, ৮৫ দশমিক ৩ শতাংশ প্রত্যাশিত ভোট গণনার পর এল সাঈদ পেয়েছেন ২২ লাখ ৭ হাজার ৫০৭ ভোট বা ৫২ শতাংশ। অন্যদিকে মাইক রজার্স পেয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ২৪ ভোট বা ৪৬ শতাংশ।

৪২ বছর বয়সী এল সাঈদ একজন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। মিশিগানে জন্ম নেওয়া এই রাজনীতিক ডেট্রয়েটের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনী প্রচারণায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, জীবনযাত্রার ব্যয় কমানো এবং রাজনীতিতে করপোরেট অর্থের প্রভাব হ্রাসের ওপর গুরুত্ব দেন তিনি। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিরোধিতাও তাঁর প্রচারণার অন্যতম আলোচিত বিষয় ছিল।

নির্বাচনী প্রচারণার সময় তাঁর মুসলিম পরিচয় নিয়েও রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ কয়েকজন রিপাবলিকান নেতা তাঁকে আক্রমণ করলেও শেষ পর্যন্ত ভোটারদের সমর্থন আদায় করতে সক্ষম হন এল সাঈদ।

এই বিজয়ের মাধ্যমে অবসর নিতে যাওয়া ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্সের আসন ধরে রেখেছে ডেমোক্র্যাট দল।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এর আগে মুসলিম প্রতিনিধিরা নির্বাচিত হলেও সিনেটে কোনো মুসলিম সদস্য ছিলেন না। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে প্রথম মুসলিম হিসেবে সিনেটে দায়িত্ব গ্রহণ করবেন আবদুল এল সাঈদ।

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...