স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃত ৬৯ জনের সবার পরিচয় শনাক্ত
বাসস
স্পেনে গত সপ্তাহে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৯ জনের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ আরও তিনজনের পরিচয় নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে শনাক্তকরণের কাজ সম্পন্ন হয়েছে।
গত বুধবারের এ দুর্ঘটনা চলতি শতাব্দীতে ইউরোপের অন্যতম প্রাণঘাতী রেল দুর্ঘটনা। নিহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের দীর্ঘ সময় কাজ করতে হয়েছে। এ সময়ে স্বজনদেরও অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ও বেদনাদায়ক সময়। কোনো কোনো ক্ষেত্রে মরদেহের বিচ্ছিন্ন অংশ পরীক্ষা করেও পরিচয় নিশ্চিত করা হয়েছে।
মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, নিহতদের শনাক্তকরণের দায়িত্বে থাকা পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি আইনি সংস্থা সোমবার রাতে সর্বশেষ শনাক্ত হওয়া তিনজনের পরিচয় প্রকাশ করে। তাঁদের মধ্যে দুজন অস্ট্রেলীয় এবং একজন জাপানি নাগরিক।
নিহত ৬৯ জনের মধ্যে ৫৪ জন স্পেনের নাগরিক এবং ১৫ জন বিদেশি। বিদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্রের চারজন, অস্ট্রেলিয়ার দুজন, জাপানের দুজন এবং আর্জেন্টিনা, কানাডা, ফ্রান্স, মেক্সিকো, পর্তুগাল, তিউনিসিয়া ও চেক প্রজাতন্ত্রের একজন করে নাগরিক রয়েছেন।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি