আন্তর্জাতিক

ইতিহাসে প্রথমবার একসঙ্গে সিনেটের দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী

টাইম টিভি ডেস্ক

বুধবার, নভেম্বর ৪, ২০২৬, ৬:৫৬ পূর্বাহ্ন
ইতিহাসে প্রথমবার একসঙ্গে সিনেটের দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী

যুক্তরাষ্ট্রের ২৩৫ বছরের বেশি সময়ের সিনেট ইতিহাসে প্রথমবারের মতো একই সময়ে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিন কৃষ্ণাঙ্গ নারী। ইলিনয়ের লেফটেন্যান্ট গভর্নর জুলিয়ানা স্ট্র্যাটন সিনেট নির্বাচনে জয়ী হওয়ায় তৈরি হচ্ছে এই ঐতিহাসিক সুযোগ।

আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তিনি সিনেটর লিসা ব্লান্ট রচেস্টার ও অ্যাঞ্জেলা অলসুব্রুকসের সঙ্গে যুক্ত হবেন। এর ফলে মার্কিন সিনেটে একই সময়ে দায়িত্ব পালনকারী কৃষ্ণাঙ্গ নারীর সংখ্যা দাঁড়াবে তিনে।

 

অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডন ট্রেসিকে পরাজিত করেন ডেমোক্র্যাট প্রার্থী স্ট্র্যাটন। তার এই জয়ের মধ্য দিয়ে মার্কিন রাজনীতিতে কৃষ্ণাঙ্গ নারীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত তৈরি হতে যাচ্ছে।

এর আগে ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালে সিনেটের দায়িত্ব নেন লিসা ব্লান্ট রচেস্টার ও অ্যাঞ্জেলা অলসুব্রুকস। তারাই প্রথম দুই কৃষ্ণাঙ্গ নারী, যারা একই সময়ে যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষে দায়িত্ব পালন শুরু করেন।

স্ট্র্যাটন হবেন মার্কিন সিনেটে দায়িত্ব পালনকারী ষষ্ঠ কৃষ্ণাঙ্গ নারী। একই সঙ্গে ইলিনয় থেকে নির্বাচিত দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী সিনেটরও হবেন তিনি। ১৯৯২ সালে এই অঙ্গরাজ্য থেকেই প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সিনেটে নির্বাচিত হয়েছিলেন ক্যারল মোসলি ব্রাউন।

 

এরপর ২০১৬ সালে সিনেটর নির্বাচিত হন কমলা হ্যারিস। ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ল্যাফনজা বাটলারকে সিনেটর হিসেবে নিয়োগ দেন। তবে তিনি নির্বাচনের মাধ্যমে ওই পদে আসেননি।

স্ট্র্যাটনের জয় ইলিনয়ের জন্যও আরেকটি নতুন ইতিহাসের সম্ভাবনা তৈরি করেছে। সিনেটর ট্যামি ডাকওয়ার্থ ও জুলিয়ানা স্ট্র্যাটন একই সময়ে দায়িত্ব পালন করলে ইলিনয় হবে প্রথম অঙ্গরাজ্য, যেখান থেকে একসঙ্গে দুজন অশ্বেতাঙ্গ নারী মার্কিন সিনেটে প্রতিনিধিত্ব করবেন।

 

যুক্তরাষ্ট্রের আইনসভায় নারী ও কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব বাড়ানোর ক্ষেত্রে এই ঘটনাকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু