মিশিগানে সিনেট নির্বাচনে ২ লাখের বেশি ভোটে এগিয়ে আবদুল এল সাঈদ
টাইম টিভি ডেস্ক
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল সাঈদ। এনবিসি নিউজের সর্বশেষ প্রদর্শিত হিসাবে, ৭৫ দশমিক ৮ শতাংশ প্রত্যাশিত ভোট গণনার পর এল সাঈদ পেয়েছেন ১৯ লাখ ৪২ হাজার ৩১৪ ভোট, যা মোট গণনা হওয়া ভোটের ৫১ দশমিক ৮ শতাংশ।
অন্যদিকে মাইক রজার্স পেয়েছেন ১৭ লাখ ৩১ হাজার ৮৫১ ভোট বা ৪৬ দশমিক ২ শতাংশ। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ২ লাখ ১০ হাজার ৪৬৩। স্বতন্ত্র প্রার্থী লিডিয়া ক্রিস্টেনসেন পেয়েছেন ৩৮ হাজার ৮৪০ ভোট।
এনবিসি নিউজ আসনটিকে ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকে থাকা হিসেবে চিহ্নিত করেছে। তবে এখনো চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়নি।
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি