আন্তর্জাতিক

নির্বাচনের ফল মেনে নেওয়ার ঘোষণা ট্রাম্পের, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে প্রস্তুত

টাইম টিভি ডেস্ক

বুধবার, নভেম্বর ৪, ২০২৬, ৬:৪০ পূর্বাহ্ন
নির্বাচনের ফল মেনে নেওয়ার ঘোষণা ট্রাম্পের, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে প্রস্তুত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। তবে দলটির পরাজয়ের জন্য ব্যালটে নিজের নাম না থাকাকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

 

মঙ্গলবার রাতে হোয়াইট হাউসে বসে নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণের সময় নিউইয়র্ক টাইমসকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নির্বাচনের ফল তিনি পুরোপুরি মেনে নিতে প্রস্তুত। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতেও তিনি ইতিবাচক এবং দুই পক্ষের মধ্যে সমঝোতা হতে পারে বলে আশা প্রকাশ করেন।

 

কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার সম্ভাবনার মধ্যে ট্রাম্পের এই বক্তব্য সামনে এলো। নির্বাচনের এই ফল ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। পাশাপাশি প্রেসিডেন্টের মেয়াদের বাকি সময়ে আইন প্রণয়নের পরিকল্পনাও জটিল হয়ে উঠতে পারে।

 

রিপাবলিকানদের পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, ব্যালটে তাঁর নাম না থাকায় পর্যাপ্ত ভোটারকে ভোটকেন্দ্রে আনা সম্ভব হয়নি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেও তিনি দাবি করেন, ব্যালটে তাঁর নাম থাকলে রিপাবলিকানরা বড় ব্যবধানে জয়ী হতো।

 

সাক্ষাৎকারে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নিয়েও অনুশোচনা নেই বলে জানান ট্রাম্প। তাঁর ভাষায়, এটি ছিল অত্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত। তবে জ্বালানি তেলের দাম নিয়ে ভোটারদের অসন্তোষের বিষয়টি স্বীকার করেন তিনি।

সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর ডার্লিন গ্রাহাম এবং টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েও কোনো আক্ষেপ নেই বলে জানান ট্রাম্প। নির্বাচনে তাঁরা দুজনই পরাজিত হয়েছেন। এ প্রসঙ্গে প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে সম্ভবত জয়ী হতেন।

 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ফল দেখার সময় হোয়াইট হাউসের ইস্ট রুমে ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকসহ শীর্ষ কর্মকর্তারা। উপস্থিত কয়েকজন পরিবেশকে বিষণ্ন বলে বর্ণনা করেছেন।

 

নির্বাচনের ফলাফল নিয়ে হতাশার পাশাপাশি উপদেষ্টাদের ওপরও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। এ বিষয়ে অবগত কয়েকজনের বরাতে নিউইয়র্ক টাইমস জানায়, নির্বাচনের আগে জনমত জরিপ সম্পর্কে তাঁকে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা উপদেষ্টাদের ওপর ট্রাম্প ক্ষুব্ধ ছিলেন—এমন ধারণা নাকচ করেছেন।

 

অন্যদিকে, ডেমোক্র্যাটদের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা নিয়ে ট্রাম্প বলেন, সরকারের ঋণসীমা নির্ধারণের বিষয়ে দুই দল একসঙ্গে কাজ করতে পারে। তাঁর দাবি, এ বিষয়ে আলোচনার জন্য ডেমোক্র্যাটরা ইতিমধ্যে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। তবে কারা যোগাযোগ করেছেন, তা প্রকাশ করেননি তিনি।

 

ট্রাম্প আরও বলেন, তাঁর হাতে পূর্ণ ভেটো ক্ষমতা রয়েছে। তবে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে ভালো কোনো প্রস্তাব এলে তা নিয়ে একসঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত।

 

উল্লেখ্য, নির্বাচন ব্যবস্থার নিরাপত্তা নিয়ে গত এক বছর ধরে নানা প্রশ্ন ও সন্দেহ প্রকাশ করে আসছিলেন ট্রাম্প। নির্বাচনের দিনও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে অ-নাগরিক ভোটারদের গ্রেপ্তারের বিষয়ে সতর্কবার্তা দেয়। এর মধ্যেই নির্বাচনের ফল মেনে নেওয়ার ঘোষণা দিলেন তিনি।

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু