আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়

বুধবার, নভেম্বর ৪, ২০২৬, ৬:২০ পূর্বাহ্ন সর্বশেষ আপডেট: বুধবার, নভেম্বর ১৮, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি সময়ে নীতিনির্ধারণ এবং গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রে প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে দলটির সামনে।

আগামী বছর থেকে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণও ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রতিনিধি পরিষদেও দলটির জয়ের আভাস পাওয়া যাচ্ছে। এতে ২০২২ সালের পর প্রথমবারের মতো কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে দলটি।

 

অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, দক্ষিণ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, টেক্সাস, আইওয়া ও কানসাসের মতো অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। এর মধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে কয়েক দশক ধরে সিনেট নির্বাচনে জয়ের দেখা পায়নি দলটি।

 

এদিকে মিনেসোটা ও মিশিগানে ভোট গণনা চলছিল। অবসর নেওয়া ডেমোক্র্যাট সিনেটরদের ছেড়ে যাওয়া আসন ধরে রাখার চেষ্টা করছিল দলটি। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মেইনেও ছিল প্রতিদ্বন্দ্বিতা। সেখানে ডেমোক্র্যাট-সমর্থিত অঙ্গরাজ্য থেকে নির্বাচিত একমাত্র রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সের আসন নিয়েও লড়াই হয়। আলাস্কায় দুই মেয়াদে দায়িত্ব পালন করা রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানকেও হারানোর প্রত্যাশা করছিলেন ডেমোক্র্যাটরা। তবে ওই আসনের ফল জানতে কয়েক দিন সময় লাগতে পারে বলে জানানো হয়েছিল।

 

অন্যদিকে, ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেওয়া জর্জিয়া ও নিউ হ্যাম্পশায়ারে ডেমোক্র্যাটদের আসন দখলে নিতে পারেনি রিপাবলিকানরা।

২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছিল ডেমোক্র্যাটরা। সে সময় ৫৩টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রিপাবলিকানরা। তখন ধারণা করা হয়েছিল, দ্রুত সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া ডেমোক্র্যাটদের জন্য কঠিন হবে। কারণ, ২০২৬ সালের নির্বাচনে সিনেটের বেশির ভাগ আসনই ছিল দুই দলের শক্ত ঘাঁটিতে। পাশাপাশি কংগ্রেস নির্বাচনে ভোটারদের একাধিক দলের প্রার্থীকে ভোট দেওয়ার প্রবণতাও সাম্প্রতিক বছরগুলোতে কমেছে।

 

নির্বাচনের শুরুতে নর্থ ক্যারোলাইনা, ওহাইও, আলাস্কা ও মেইনের রিপাবলিকান-নিয়ন্ত্রিত আসনগুলোকে লক্ষ্য করেছিল ডেমোক্র্যাটরা। অন্যদিকে জর্জিয়া, মিশিগান, নিউ হ্যাম্পশায়ার ও মিনেসোটায় ডেমোক্র্যাটদের আসন দখলের পরিকল্পনা ছিল রিপাবলিকানদের।

 

তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে ডেমোক্র্যাটদের অনুকূলে যেতে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে অর্থনীতি ও অভিবাসন নীতি নিয়ে ট্রাম্পের জনপ্রিয়তায় ভাটা পড়ে। অথচ এই দুটি বিষয়ই আগে তাঁর জনপ্রিয়তার অন্যতম ভিত্তি ছিল।

 

ইরানে হামলার সিদ্ধান্ত এবং অভিবাসনবিরোধী অভিযানে ফেডারেল এজেন্টদের তৎপরতা ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়ায়। মিনিয়াপোলিসে এসব অভিযানের সময় দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনাও প্রশাসনের প্রতি বিরূপ মনোভাব তৈরিতে ভূমিকা রাখে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় টেক্সাস, কানসাস ও আইওয়ায় জয়ের ব্যাপারে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন ডেমোক্র্যাটরা।

 

ঐতিহাসিকভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এসব অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের জয় ছিল উল্লেখযোগ্য। কানসাসে সর্বশেষ ১৯৩২ সালে, টেক্সাসে ১৯৮৮ সালে এবং দক্ষিণ ক্যারোলাইনায় ৩৮ বছর আগে সিনেট নির্বাচনে জয় পেয়েছিল দলটি। আইওয়া ও নর্থ ক্যারোলাইনায় সর্বশেষ জয় এসেছিল ১৮ বছর আগে।

 

রিপাবলিকান দলের প্রাথমিক মনোনয়ন প্রক্রিয়ায় ট্রাম্পের হস্তক্ষেপও নির্বাচনে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। নিজ দলের একটি গুরুত্বপূর্ণ নীতিগত বিলের বিরোধিতা করায় নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর থম টিলিসের সমালোচনা করেছিলেন ট্রাম্প। পরে টিলিস অবসরের ঘোষণা দেন। তাঁর ছেড়ে দেওয়া আসনে ডেমোক্র্যাট প্রার্থী ও সাবেক গভর্নর রয় কুপার জয় পান।

একইভাবে টেক্সাসের দীর্ঘদিনের সিনেটর জন কর্নিনের পরিবর্তে অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে সমর্থন দেন ট্রাম্প। নানা কেলেঙ্কারির অভিযোগে সমালোচিত প্যাক্সটনের সমর্থনে ট্রাম্পের অবস্থানের পর দলীয় প্রাথমিক নির্বাচনে হেরে যান কর্নিন। এতে টেক্সাসে ডেমোক্র্যাটদের সামনে জয়ের সুযোগ তৈরি হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী ও অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য জেমস তালারিকো দুই অঙ্কের ব্যবধানে জয় পেয়েছেন বলে জানিয়েছে এপি।

 

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু