জর্জিয়ায় ট্রাম্পঘনিষ্ঠ কলিন্সকে হারিয়ে সিনেটে ফিরলেন জন অসফ
টাইম টিভি ডেস্ক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সকে পরাজিত করে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির জন অসফ।
মাইক কলিন্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বর্তমানে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য। অন্যদিকে, ২০২১ সাল থেকে সিনেটরের দায়িত্ব পালন করছেন জন অসফ। এবারের নির্বাচনে জয়ী হয়ে তিনি আরও এক মেয়াদের জন্য সিনেটে থাকার সুযোগ পেলেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়ার এই সিনেট আসনটি ছিল অন্যতম আলোচিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্বাচনী প্রচারের সময় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মতাদর্শের ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের অভিযোগে সমালোচনার মুখে পড়েন মাইক কলিন্স।
অন্যদিকে, প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানো, স্বাস্থ্যসেবা এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছিলেন জন অসফ।
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি