আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে নির্বাচনে কোটি কোটি ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

টাইম টিভি ডেস্ক

মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬, ৯:০২ রাত সর্বশেষ আপডেট: সোমবার, নভেম্বর ১৬, ২০২৬, ৫:৩৮ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে নির্বাচনে কোটি কোটি ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মঙ্গলবার (৩ নভেম্বর) ভোটগ্রহণের মধ্যেই আগাম ভোটের সংখ্যা প্রায় ৬ কোটিতে পৌঁছেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের সর্বশেষ হিসাবে, সশরীরে আগাম ভোট ও ডাকযোগে ব্যালট মিলিয়ে ৫ কোটি ৯৭ লাখের বেশি ভোট পড়েছে। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে এই সংখ্যা ছিল ৫ কোটি ৮০ লাখের কিছু বেশি। এবার প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়ছে রিপাবলিকানরা। অন্যদিকে দুই কক্ষের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে ডেমোক্র্যাটদের সিনেটে চারটি এবং প্রতিনিধি পরিষদে তিনটি আসন রিপাবলিকানদের কাছ থেকে দখল করতে হবে।

 

অ্যাসোসিয়েটেড প্রেসের মঙ্গলবারের নির্বাচনী লাইভ আপডেটে বলা হয়েছে, কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে আলাস্কা, আইওয়া, কানসাস, মেইন, মিশিগান, ওহাইও ও টেক্সাসের সিনেট নির্বাচন বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রতিনিধি পরিষদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলো ছড়িয়ে রয়েছে বিভিন্ন স্টেটে। ডেমোক্র্যাটদের প্রচারণায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি, ইরান যুদ্ধ এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষ গুরুত্ব পেয়েছে। রিপাবলিকানরা সামাজিক ইস্যু, অভিবাসন ও করনীতিকে সামনে এনেছেন।

 

নির্বাচনের দিন নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে ভোট গণনার মেশিনে প্রযুক্তিগত সমস্যার সৃষ্টি হয়েছে। নিউইয়র্ক স্টেট বোর্ড অব ইলেকশনস জানিয়েছে, ভোটের সরঞ্জাম প্রস্তুত ও পরীক্ষা করার পর স্থানীয় একটি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার কারণে প্রোগ্রাম আপডেট করা হয়েছিল। এর ফলে সংশ্লিষ্ট ভোট গণনার মেশিনগুলো নির্বাচনের দিনের ব্যালট শনাক্ত করতে পারছিল না।

 

স্টেট নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি ভোটকেন্দ্রে অন্তত একটি মেশিনের ব্যালট স্ক্যান করার সক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা চলছে। এ সময় জরুরি ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোটগ্রহণ অব্যাহত রাখা হয়েছে। ওয়েস্টচেস্টার কাউন্টির নির্বাহী কেন জেনকিন্স ঘটনাটির দ্বিদলীয় তদন্তের ঘোষণা দিয়েছেন।

 

জর্জিয়ার ফুলটন কাউন্টিতেও ভোটারদের বিভ্রান্ত করার আশঙ্কা তৈরি হয়েছে। কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু ভোটার ভোটকেন্দ্র পরিবর্তনের বিষয়ে অজ্ঞাত প্রেরকের পাঠানো টেক্সট মেসেজ পেয়েছেন। এসব বার্তা কাউন্টি প্রশাসন পাঠায়নি। নির্বাচন পর্যবেক্ষক সংগঠন কমন কজ জর্জিয়া ভোটারদের সরকারি সূত্র থেকে ভোটকেন্দ্রের তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে।

 

একই কাউন্টিতে আগাম ভোটের প্রায় এক হাজার ব্যালট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুনরায় স্ক্যান করা হবে। জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পার্গার জানিয়েছেন, দুটি স্ক্যানারের ত্রুটির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্ব হবে না বলে তিনি জানিয়েছেন।

 

এবার ৩৬টি স্টেটে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের আগে ২৬টি স্টেটে রিপাবলিকান এবং ২৪টি স্টেটে ডেমোক্র্যাটিক গভর্নর রয়েছেন। ডেমোক্র্যাটরা আরও দুটি গভর্নর পদ অর্জন করতে পারলে ২০০৬ সালের পর প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠ স্টেটে তাঁদের গভর্নর থাকবেন।

 

গভর্নর নির্বাচন ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৃষ্ণাঙ্গ প্রার্থীদের অংশগ্রহণ। বর্তমানে মেরিল্যান্ডের ওয়েস মুর যুক্তরাষ্ট্রের একমাত্র কৃষ্ণাঙ্গ গভর্নর। এবার তাঁকে ছাড়াও সাতজন কৃষ্ণাঙ্গ প্রার্থী প্রধান দুই দলের মনোনয়ন পেয়েছেন। তাঁদের মধ্যে জর্জিয়ার ডেমোক্র্যাট কিশা ল্যান্স বটমস ও মিনেসোটার রিপাবলিকান লিসা ডেমুথ নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হবেন।

 

এদিকে ক্যালিফোর্নিয়ায় বিলিয়নিয়ারদের সম্পদের ওপর এককালীন ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব নিয়ে ভোট হচ্ছে। প্রস্তাবটি পাস হলে ১০০ কোটি ডলারের বেশি সম্পদ রয়েছে, এমন ব্যক্তিদের ওপর কর আরোপ করা হবে। সংগৃহীত অর্থের বড় অংশ স্বাস্থ্যসেবায় ফেডারেল অর্থায়ন কমার ঘাটতি পূরণে এবং ১০ শতাংশ শিক্ষা ও খাদ্যসহায়তা কর্মসূচিতে ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

 

মিসৌরি, নেভাদা ও ভার্জিনিয়াসহ কয়েকটি স্টেটে গর্ভপাতের অধিকার নিয়েও ভোট হচ্ছে। অন্যদিকে কলোরাডো, ওয়াশিংটন, অ্যারিজোনা ও নেব্রাস্কায় ট্রান্সজেন্ডার মেয়েদের মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণসংক্রান্ত প্রস্তাব ব্যালটে রয়েছে।

 

নির্বাচনের দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকেও ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্রের তিন নভোচারী। তাঁরা হলেন অনিল মেনন, জেসিকা ওয়াটকিন্স ও লুক ডেলানি। টেক্সাসের হ্যারিস কাউন্টিতে ইলেকট্রনিক ব্যালট পাঠিয়ে তাঁরা ভোটাধিকার প্রয়োগ করেছেন।

 

এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে তাদের ভোটার জরিপের তথ্য প্রকাশ শুরু হবে। ভোটগ্রহণ শেষে বিভিন্ন স্টেটে গণনা শুরু হলে ধাপে ধাপে নির্বাচনী ফলাফল পাওয়া যাবে।

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু