আন্তর্জাতিক

নিউ জার্সিতে ২২ বছর ধরে একাধিক ফেডারেল নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে জামাইকান নাগরিক গ্রেপ্তার

টাইম টিভি ডেস্ক

মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬, ৮:২০ রাত সর্বশেষ আপডেট: মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬, ৮:২১ রাত
নিউ জার্সিতে ২২ বছর ধরে একাধিক ফেডারেল নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে জামাইকান নাগরিক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে গত ২২ বছরে একাধিক ফেডারেল নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে ৫৪ বছর বয়সী এক জামাইকান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের নাম আন্তোনিও মিচেল। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই জানায়, গত ২৮ অক্টোবর নিউ জার্সির হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস বিভাগ তাঁকে গ্রেপ্তার করে।

তদন্তকারীদের অভিযোগ, মিচেল যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ২০০০ থেকে ২০২২ সালের মধ্যে একাধিক ফেডারেল প্রাইমারি ও সাধারণ নির্বাচনে ভোটার হিসেবে নিবন্ধন করেন এবং ভোট দেন। মিচেল যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা। অর্থাৎ দেশটিতে বসবাসের অনুমতি থাকলেও তিনি মার্কিন নাগরিক নন।

আইসিইর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করেন মিচেল। ওই আবেদনে তিনি দাবি করেন, কখনো কোনো ফেডারেল, অঙ্গরাজ্য বা স্থানীয় নির্বাচনে ভোটার হিসেবে নিবন্ধন করেননি কিংবা ভোট দেননি।

এই আবেদনের তথ্য থেকেই তদন্ত শুরু হয়। এতে আইসিই, এফবিআই এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগ যুক্ত হয়।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত অভিযোগপত্রে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। সেখানে বলা হয়েছে, মিচেল ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত একাধিক নির্বাচনে ভোট দিয়েছেন—এমন তথ্য উল্লেখ নেই। বরং ২০২২ সালের সাধারণ নির্বাচনে সরাসরি ভোট দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি নাগরিকত্বের আবেদনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগও রয়েছে।

বিচার বিভাগের তথ্য অনুযায়ী, অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী তিনি নির্দোষ বলে বিবেচিত হবেন।

টাইম ডেস্ক/এইচ এইচ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...