ডেট্রয়েটে ১৫৬টি ভোটকেন্দ্রেই নির্বিঘ্নে ভোটগ্রহণ শুরু, রেকর্ড ভোটার উপস্থিতির আশা
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের ১৫৬টি ভোটকেন্দ্রেই নির্ধারিত সময়ে নির্বিঘ্নে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন শহরের ক্লার্ক জেনিস উইনফ্রে।
তিনি জানান, এবারের নির্বাচনে ডেট্রয়েটে প্রায় ৪৫ শতাংশ ভোটার উপস্থিতি আশা করা হচ্ছে। মধ্যবর্তী নির্বাচনের ক্ষেত্রে এই হার শহরটির ইতিহাসে নতুন রেকর্ড হতে পারে।
নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে ডেট্রয়েটের বিভিন্ন ভোটকেন্দ্রে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ২৬ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করছেন। তাঁরা দুইজন করে দল গঠন করে বিভিন্ন কেন্দ্রে কাজ করছেন। এ ছাড়া কংগ্রেসের পক্ষ থেকেও কিছু পর্যবেক্ষক রয়েছেন। তবে তাঁদের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
জেনিস উইনফ্রে বলেন, আগের নির্বাচনগুলোর তুলনায় এবার পর্যবেক্ষকের সংখ্যা কিছুটা বেশি। তবে এখন পর্যন্ত ভোটগ্রহণে কোনো সমস্যার খবর পাওয়া যায়নি।
ডেট্রয়েট নির্বাচন বিভাগের প্রধান পরিচালন কর্মকর্তা ড্যানিয়েল ব্যাক্সটার জানান, শহরে দেওয়া মোট ভোটের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ রাত ১১টার মধ্যে গণনার জন্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
রাত ৮টার মধ্যে জমা পড়া বাকি অনুপস্থিত ভোট বা অ্যাবসেন্টি ব্যালট এরপর গণনা করা হবে। ব্যাক্সটার আশা প্রকাশ করেন, সব ভোট গণনা শেষে স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যেতে পারে।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি