নিউইয়র্ক সিটি ম্যারাথনে দৌড়ানোর সময় অসুস্থ হয়ে ২৪ বছর বয়সী তরুণী অ্যাথলেটের মর্মান্তিক মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
নিউইয়র্ক সিটি ম্যারাথনে অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে মারা গেছেন ২৪ বছর বয়সী এক নারী দৌড়বিদ। নিহত র্যাচেল আপা পেনসিলভানিয়ার বাসিন্দা ছিলেন।
নিউইয়র্ক রোড রানার্সের (এনওয়াইআরআর) কর্মকর্তা ও পুলিশের বরাতে জানা গেছে, রোববার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে ম্যারাথনের ২৪ মাইল পয়েন্টে দৌড়ানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। ফিফথ অ্যাভিনিউতে ৯০তম স্ট্রিটের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের একজন প্রথমে তাঁকে সিপিআর দেন। পরে নিউইয়র্ক রোড রানার্সের চিকিৎসাকর্মীরা এসে জরুরি চিকিৎসা ও স্বয়ংক্রিয় ডিফিব্রিলেটর বা এইডি ব্যবহার করেন। এরপর জরুরি চিকিৎসাসেবা দলের সদস্যরা তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এক বিবৃতিতে নিউইয়র্ক রোড রানার্স কর্তৃপক্ষ র্যাচেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তাঁর পরিবার, বন্ধু এবং দৌড়বিদ সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছে সংস্থাটি।
র্যাচেল পেনসিলভানিয়ার বাকনেল ইউনিভার্সিটির ফিল্ড হকি দলের সদস্য ছিলেন। এর আগে তিনি রেড ল্যান্ড হাইস্কুলে পড়াশোনা করেছেন এবং সেন্ট্রাল পেন ফিল্ড হকি ক্লাবের সঙ্গেও যুক্ত ছিলেন।
ইউএসএ ফিল্ড হকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে। পাশাপাশি পরিবার, বন্ধু, সতীর্থ ও কোচদের প্রতি সমবেদনা জানিয়েছে সংগঠনটি।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি