আন্তর্জাতিক

ইসরায়েলকে ৪ বিলিয়ন ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬, ৬:২১ বিকাল সর্বশেষ আপডেট: মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬, ৭:২৪ বিকাল
ইসরায়েলকে ৪ বিলিয়ন ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রায় ৪ বিলিয়ন ডলারের সহায়তা চলতি বছরের শেষেই বন্ধ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের এখন আর এই অর্থের প্রয়োজন নেই।

 

মার্কিন নির্বাচনের দিন দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্য যেকোনো দেশের তুলনায় বেশি সহায়তা পেয়ে থাকে। কিন্তু দেশটি এখন নিজেদের প্রয়োজন মেটাতে সক্ষম। তাঁর মতে, ইসরায়েলকে দেওয়া এই সহায়তা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ডেমোক্র্যাটদের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

বর্তমানে ২০১৮ সালে স্বাক্ষরিত ১০ বছর মেয়াদি সমঝোতা স্মারকের আওতায় ইসরায়েলকে প্রতিবছর ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। চুক্তিটির মেয়াদ ২০২৮ সালে শেষ হওয়ার কথা। তবে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, তিনি চলতি বছরের শেষেই এই সহায়তা বন্ধ করতে চান।

 

এই অর্থ দিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে পারে। ফলে সহায়তার অর্থের একটি বড় অংশ শেষ পর্যন্ত মার্কিন অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর কাছেই যায়।

 

ট্রাম্প জানান, ইসরায়েলের অর্থের প্রয়োজন হলে তিনি সহায়তা অব্যাহত রাখতেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তাঁর একটি সমঝোতা হয়েছে বলেও দাবি করেন। যদিও এ বিষয়ে বিস্তারিত জানতে হোয়াইট হাউস ও নেতানিয়াহুর কার্যালয়ে যোগাযোগ করেছে সিএনএন।

 

ট্রাম্পের এই ঘোষণাকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সাবেক মার্কিন মধ্যপ্রাচ্যবিষয়ক আলোচক অ্যারন ডেভিড মিলার মনে করেন, ইসরায়েলকে সমর্থনের প্রশ্নটি এখন রিপাবলিকান পার্টির মধ্যেও বিভাজন তৈরি করেছে। তাঁর মতে, দলটির কিছু প্রভাবশালী ব্যক্তিত্ব ও সমর্থক ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন।

 

এদিকে ট্রাম্পের ঘোষণার সমালোচনা করেছেন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ সম্পর্ক ইসরায়েলের জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ ভিত্তি। গণমাধ্যমের মাধ্যমে এমন পরিবর্তনের খবর জানার ঘটনা নেতানিয়াহুর নেতৃত্বের ব্যর্থতা তুলে ধরে বলেও মন্তব্য করেন তিনি।

 

ইসরায়েলের বামপন্থী ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলানও নেতানিয়াহুর সমালোচনা করেছেন। তাঁর মতে, একজন দায়িত্বশীল প্রধানমন্ত্রীর উচিত ছিল মার্কিন সহায়তা বাড়ানোর চেষ্টা করা, তা বন্ধ হতে দেওয়া নয়।

 

তবে সাবেক মার্কিন কর্মকর্তাদের একাংশ ট্রাম্পের ঘোষণার বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। বিশেষ করে ইরানের সঙ্গে আবারও সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক সহায়তা পুরোপুরি বন্ধ করবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

 

উল্লেখ্য, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রয়েছে। গত সেপ্টেম্বরেও ইসরায়েলের কাছে ২ দশমিক ৮ বিলিয়ন ডলারের ভারী বোমা বিক্রির অনুমোদন দেয় তাঁর প্রশাসন।

 

টাইম ডেস্ক/এসএ

 

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু