যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, মোতায়েন ১ হাজার পর্যবেক্ষক.
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অন্তত ২৭টি অঙ্গরাজ্যে সরাসরি ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও অনেক অঙ্গরাজ্যে ভোটকেন্দ্র খুলবে। এদিকে নির্বাচন পর্যবেক্ষণে ৫০টি অঙ্গরাজ্যে প্রায় এক হাজার পর্যবেক্ষক মোতায়েন করেছে বিচার বিভাগ।
বিচার বিভাগের তথ্য অনুযায়ী, সারা দেশের ১২৬টি কাউন্টিতে কেন্দ্রীয় সরকারের নির্বাচনী পর্যবেক্ষকদের পাঠানো হয়েছে।
নির্বাচন ঘিরে আইনি তৎপরতাও চলছে। নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার বিভাগের নেওয়া কয়েকটি কঠোর পদক্ষেপ স্থগিত করে দেওয়া একটি বিস্তৃত জরুরি আদেশ বহাল রেখেছেন আপিল আদালত। গভীর রাতে শুনানি হওয়ার পরও আদেশটি কার্যকর রয়েছে।
এদিকে, মধ্যাঞ্চলীয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্র খোলার প্রস্তুতির মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। গত কয়েক দিনে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রাণঘাতী বন্যার কারণ হওয়া একই ঝড় থেকে এ বৃষ্টিপাত হচ্ছে।
বন্যার কারণে ফ্লোরিডার ১৯টি ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন করা হয়েছে। ভোটকেন্দ্র খোলার মাত্র ৪৫ মিনিট আগে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।
এ ছাড়া কথিত অ-মার্কিন নাগরিক ভোটারদের তালিকা নির্বাচনী কর্মকর্তাদের কাছে পাঠানোর বিচার বিভাগ ও স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের উদ্যোগ আটকে দিয়েছেন এক ফেডারেল জেলা আদালতের বিচারক।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি