আন্তর্জাতিক

ইলন মাস্কের ৫ হাজার বছর আগেই ভারতে উড়ন্ত গাড়ি ছিল: রণবীর কাপুর

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬, ৫:০৬ পূর্বাহ্ন
ইলন মাস্কের ৫ হাজার বছর আগেই ভারতে উড়ন্ত গাড়ি ছিল: রণবীর কাপুর
ছবি: সংগৃহীত

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক সম্প্রতি উড়ন্ত গাড়ি উদ্ভাবনের দাবি করলেও, ভারতের পৌরাণিক ইতিহাসে হাজার হাজার বছর আগেই এমন আকাশযানের উল্লেখ রয়েছে বলে মন্তব্য করেছেন বলিউড তারকা রণবীর কাপুর। তাঁর মতে, হিন্দু মহাকাব্য ‘রামায়ণ’-এ বর্ণিত ‘পুষ্পক বিমান’ ছিল বিশ্বের প্রথম উড়ন্ত যান।

 

আসন্ন চলচ্চিত্র ‘রামায়ণ’-এর প্রচারণামূলক বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান ‘স্টার টকস’-এ অংশ নিয়ে এ মন্তব্য করেন রণবীর। নীতিশ তিওয়ারি পরিচালিত দুই পর্বের এই চলচ্চিত্রের প্রথম অংশ আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। সাক্ষাৎকারে রণবীরের পাশাপাশি উপস্থিত ছিলেন রাবণ চরিত্রে অভিনয় করা ইয়াশ, লক্ষ্মণ চরিত্রের রবি দুবে, রাকুল প্রীত সিং এবং পরিচালক নীতিশ তিওয়ারি।

 

অনুষ্ঠানে সঞ্চালক ‘রামায়ণ’-এ বর্ণিত প্রাচীন যুগের অস্ত্রশস্ত্র ও প্রযুক্তির প্রসঙ্গ তুলে ধরে অ্যাকাডেমি পুরস্কারজয়ী ভিএফএক্স স্টুডিও ডিএনইজির কাজের প্রশংসা করেন। জবাবে রণবীর রসিকতার সুরে বলেন, ‘ইলন মাস্ক সম্প্রতি একটি উড়ন্ত গাড়ি উদ্ভাবন করেছেন। কিন্তু আমার মনে হয়, ভারত আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগেই তা তৈরি করে দেখিয়েছে!’

 

প্রসঙ্গটি উঠে আসে টেক্সাসে সম্প্রতি অনুষ্ঠিত ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার নতুন ‘রোডস্টার’ মডেলের প্রদর্শনী ঘিরে। স্পেসএক্সের রকেট পরীক্ষাকেন্দ্রে প্রদর্শনীর সময় নতুন ই-স্পোর্টস কারটি রানওয়ে থেকে উড়ে শূন্যে ঘূর্ণিপাক খেয়ে নিরাপদে অবতরণ করে বলে মূল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মাস্ক জানিয়েছেন, ২০২৮ সাল থেকে গাড়িটির বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে। রণবীর এই উড়ন্ত যানকে ‘রামায়ণ’-এর পৌরাণিক পুষ্পক বিমানের সঙ্গে তুলনা করেন।

 

হিন্দু পৌরাণিক কাহিনি অনুসারে, দেব-স্থপতি বিশ্বকর্মা সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্য পুষ্পক বিমান তৈরি করেছিলেন। পরে ব্রহ্মা এটি ধনসম্পদের দেবতা কুবেরকে উপহার দেন। তবে কুবেরকে পরাজিত করে লঙ্কার রাজা রাবণ বিমানটি দখল করেন। মহাকাব্যে পুষ্পক বিমানকে এমন এক অলৌকিক আকাশযান হিসেবে বর্ণনা করা হয়েছে, যা মানুষের চিন্তার গতিতে চলতে পারে এবং প্রয়োজন অনুযায়ী এর আকার ও ধারণক্ষমতা বাড়ানো যায়। নতুন চলচ্চিত্রে অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে বিশালাকার এই উড়ন্ত প্রাসাদ তুলে ধরা হয়েছে।

 

সাক্ষাৎকারে ইয়াশ বলেন, ‘রামায়ণ’-এর আধুনিক রূপায়ণ দেখা চমৎকার অভিজ্ঞতা। এত বছর পরও এই গল্পের মূল ভাবনাগুলো মানবজীবনের সঙ্গে কতটা প্রাসঙ্গিক, তা উপলব্ধি করা যায়। চলচ্চিত্রে রাম চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী, রাবণ চরিত্রে ইয়াশ এবং হনুমান চরিত্রে সানি দেওল। নামিত মালহোত্রা ও ইয়াশের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির সংগীত পরিচালনা করেছেন ভারতের এ আর রহমান ও অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার।

 

টাইম ডেস্ক/এসএ

 

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু