প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে হাজারো মানুষের বিক্ষোভ
অনলাইন ডেস্ক
ভারতের ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। রোববার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ঐতিহাসিক রামলীলা ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক নাম বাদ দিয়ে ক্ষমতাসীন বিজেপিকে নির্বাচনী সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। রাহুল গান্ধী বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নাগরিকদের ভোটাধিকার ও মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়ার শামিল। নির্বাচন কমিশন প্রধানের পদত্যাগও দাবি করেন তিনি।
তবে নির্বাচন কমিশনের দাবি, ভুয়া, দ্বৈত ও অযোগ্য ভোটারদের বাদ দিয়ে তালিকা হালনাগাদ করাই এ উদ্যোগের উদ্দেশ্য। ভুলবশত যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা পুনরায় নিবন্ধনের সুযোগ পাবেন। বিজেপিও বিরোধীদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বিক্ষোভ ঘিরে রামলীলা ময়দান ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি