প্রথমবারের মতো নির্বাচিত নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে বুলগেরিয়া
অনলাইন ডেস্ক
বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় বুথফেরত জরিপে এগিয়ে রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। জরিপ অনুযায়ী, তিনি প্রায় ৫৮ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাবেক অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আন্দ্রেই গিউরভ পেয়েছেন প্রায় ৩৮ শতাংশ। এরই মধ্যে পরাজয় স্বীকার করে ভোটারদের রায় মেনে নেওয়ার কথা জানিয়েছেন গিউরভ।
ইয়োতোভা রাশিয়ার সঙ্গে সংলাপের পক্ষে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিরোধী। চূড়ান্ত ফলেও জয়ী হলে তিনি হবেন বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট। বুথফেরত জরিপে ভোট পড়ার হার ২৭ থেকে ২৯ শতাংশ বলে ধারণা করা হয়েছে। সোমবার আনুষ্ঠানিক ফল ঘোষণার কথা রয়েছে।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি