ইরানকে ‘কঠোর আঘাত’ করার হুঁশিয়ারি ট্রাম্পের
অনলাইন ডেস্ক
ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অনির্দিষ্ট কোনো এক সময়ে তেহরানের ওপর যুক্তরাষ্ট্রকে ‘কঠোর আঘাত’ হানতে হতে পারে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রোববার আইওয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন ট্রাম্প। এ সময় তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হয়নি বলে মন্তব্য করেন।
৮০ বছর বয়সী ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের অভিযান এখনো শেষ করিনি। এর একমাত্র কারণ হলো, আমি সদয় হতে চাই। সম্ভব হলে আমি এসব মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করতে চাই। কিন্তু আমাদের একপর্যায়ে তাদের ওপর কঠোর আঘাত হানতে হবে।’
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি