ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বজুড়ে বন্দরকর্মীদের ধর্মঘটে সমর্থন মেয়র মামদানির
অনলাইন ডেস্ক
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বজুড়ে বন্দরকর্মীদের ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। শুক্রবার যুদ্ধের প্রতিবাদ এবং অস্ত্র পরিবহনে বন্দর ব্যবহারের বিরোধিতা করে ২২টি দেশের ১১৩টি বন্দরে কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি বলেন, যুদ্ধের অস্ত্র পরিবহন বাধাগ্রস্ত করা এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে বিভিন্ন দেশের বন্দরকর্মীরা ধর্মঘটে অংশ নিয়েছেন। নিউইয়র্কের মানুষ তাঁদের পাশে রয়েছে।
তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষ নিজেদের শক্তিতে ঐক্যবদ্ধ হলে আরও ভালো একটি পৃথিবী গড়ে তোলা সম্ভব। বন্দরকর্মীরা যুদ্ধের জন্য কাজ করেন না বলেও মন্তব্য করেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই কর্মসূচির কারণে বিভিন্ন বন্দরে পণ্য পরিবহন ও ফেরি চলাচল ব্যাহত হয়েছে। যুদ্ধবিরোধী অবস্থানের পাশাপাশি শ্রমিকেরা উন্নত বেতন, নিরাপদ কর্মপরিবেশ এবং যুদ্ধক্ষেত্রের মধ্য দিয়ে চলাচলকারী জাহাজে চিকিৎসক রাখার অধিকার নিশ্চিত করার দাবিও জানিয়েছেন।
শুক্রবার গ্রিসের পিরেয়াস বন্দরে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির মার্চেন্ট মেরিন ইঞ্জিনিয়ার্স ইউনিয়নের প্রধান আপোস্তোলোস কিপ্রাইওস বলেন, ‘আমরা তাদের যুদ্ধের জন্য কাজ করব না এবং তাদের কামানের গোলার খাদ্যও হব না।’
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি