যুক্তরাষ্ট্রে হ্যালোইন ঘিরে বন্দুক হামলা, বিভিন্ন অঙ্গরাজ্যে নিহত ২৪, আহত ৯৪
টাইম টিভি ডেস্ক
হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বন্দুক হামলা ও সহিংসতার ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৪ জন। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটেছে। নাইটক্লাব, হ্যালোইন পোশাকের দোকান, স্টেডিয়ামের বাইরে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে সংঘটিত হয়েছে এসব সহিংসতা।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১ নভেম্বর ভোরে টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম এলাকায় পরপর তিনটি গুলির ঘটনায় অন্তত চারজন নিহত এবং ১৫ জন আহত হন। রোববার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ডালাসের এই হামলা ছিল হ্যালোইন ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতারই অংশ। বিভিন্ন স্থানে সংঘটিত এসব ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে।
বিশেষজ্ঞদের মতে, হ্যালোইন উৎসবে মানুষের ব্যাপক সমাগম, মদ্যপান ও মাদক গ্রহণের প্রবণতার সঙ্গে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা যুক্ত হলে সহিংসতার ঝুঁকি বেড়ে যেতে পারে।
তবে এবারের হ্যালোইন সপ্তাহান্তে সহিংসতার মাত্রা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় বেশি ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। এর আগে বিভিন্ন গবেষণায় হ্যালোইন ঘিরে অপরাধ ও সহিংসতা বৃদ্ধির প্রবণতা উঠে এসেছে।
নর্থইস্টার্ন ইউনিভার্সিটির অপরাধবিজ্ঞানী জেমস অ্যালান ফক্সের করা এক বিশ্লেষণ অনুযায়ী, ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত বোস্টনের এফবিআই অপরাধসংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, বছরের সবচেয়ে সহিংস দিনগুলোর মধ্যে ৩১ অক্টোবর তৃতীয় অবস্থানে রয়েছে। এর আগে রয়েছে ৪ জুলাই ও ১ জানুয়ারি।
ফক্স আরও বলেন, অপ্রাপ্তবয়স্কদের জন্য ৩১ অক্টোবর বছরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিন। তাঁর ব্যাখ্যায়, এদিন সন্ধ্যায় শিশু-কিশোরেরা ঘরের বাইরে থাকে এবং অপরিচিত মানুষের সঙ্গে মেলামেশা করে। ফলে তাদের ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা তৈরি হয়।
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি