কূটনীতির দরজা খোলা, তবে যুদ্ধের জন্যও প্রস্তুত ইরান: আরাঘচি
অনলাইন ডেস্ক
কূটনৈতিক সমাধানের প্রত্যাশা থাকলেও আত্মরক্ষার জন্য ইরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে ওয়াশিংটনের প্রতিক্রিয়ার ওপর।
রোববার (১ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরাঘচি বলেন, কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনায় ইরান তাদের প্রস্তাবিত শর্তের বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় রয়েছে। শনিবার ইরানের একটি প্রতিনিধি দল কাতারে পৌঁছেছে। মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে দলটি সেখানে অবস্থান করছে। তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
আরাঘচি বলেন, ‘আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারব কি না, তা নির্ভর করছে এমন অনেক প্রশ্নের উত্তরের ওপর, যেগুলোর সমাধান এখনো হয়নি। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, অন্য পক্ষও অন্যান্য বিকল্পের পরিবর্তে কূটনীতিকে বেছে নেওয়ার মতো বিচক্ষণতা দেখাবে। তবে সেই বিকল্পগুলোর জন্যও আমরা পুরোপুরি প্রস্তুত।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র যৌক্তিকভাবে কূটনীতির পথ বেছে নেবে। এর আগে তিনি জানিয়েছিলেন, ওয়াশিংটন ইরানের শর্তগুলো মেনে নিলেই কেবল সরাসরি আলোচনার বিষয়টি বিবেচনা করবে তেহরান।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি