ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার সার্বিয়ার পুলিশপ্রধান
অনলাইন ডেস্ক
ক্ষমতার অপব্যবহার ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে সার্বিয়ার অপরাধ তদন্ত বিভাগের প্রধান মার্কো ক্রিকাককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দেশটির প্রসিকিউটরের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। তবে গত সপ্তাহের নির্বাচনের সঙ্গে গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধান প্রসিকিউটর।
৪২ বছর বয়সী মার্কোকে সাবেক নেতা আলেকজান্ডার ভুচিচের ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। সরকারবিরোধী আন্দোলন দমনে পুলিশের কঠোর ভূমিকার জন্য শিক্ষার্থীরা তাঁকে দায়ী করে আসছিলেন। তবে বেলগ্রেডের প্রধান প্রসিকিউটর নেনাদ স্তেফানোভিচ জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে এ গ্রেপ্তারের কোনো যোগসূত্র নেই।
মার্কোর পাশাপাশি সংঘবদ্ধ অপরাধ দমন বিভাগের পুলিশ কমান্ডার বোসকো সেকুলোভিচকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে বেলগ্রেডের সাবেক পুলিশপ্রধান ভেসেলিন মিলিচের ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে।
গত মে মাসে বেলগ্রেডের একটি রেস্তোরাঁয় অপরাধজগতের এক ব্যক্তিকে হত্যার তদন্তে অনিয়মের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। ওই ঘটনায় অপরাধের তথ্য গোপন ও অপরাধীকে সহায়তার অভিযোগে সাবেক পুলিশপ্রধান মিলিচকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে দুই মাসের বেশি সময় হেফাজতে থাকার পর মার্কো ও সেকুলোভিচের বিরুদ্ধে মামলা করেন তিনি। মিলিচের অভিযোগ, তদন্তের সময় দুই কর্মকর্তা প্রসিকিউটরদের কাছে অসম্পূর্ণ ও ভুয়া প্রমাণ জমা দিয়েছিলেন।
সূত্র: এএফপি
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি