আন্তর্জাতিক

ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ

অনলাইন ডেস্ক

রবিবার, নভেম্বর ১, ২০২৬, ২:৫২ রাত
ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
ছবি: সিএনএন থেকে সংগৃহীত

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষা খাতের সংকট ও সরকারি নীতির প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ফ্রান্সে কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনের ঢেউ এবার জার্মানিতেও পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) জার্মানির বিভিন্ন শহরে তরুণদের নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ। একই দিন ফ্রান্সেও রাজপথে নামেন কয়েক লাখ বিক্ষোভকারী।

 

জার্মানিতে ‘জেন জেড হ্যাজ গট দিস!’ নামে তরুণদের একটি আন্দোলনের ব্যানারে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত অর্থ বরাদ্দের অভাব, পরিবেশগত উদ্বেগ এবং বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ পুনরায় চালুর সম্ভাবনার প্রতিবাদে রাস্তায় নামেন আন্দোলনকারীরা। বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, কোলন ও মিউনিখসহ বিভিন্ন বড় শহরে বিক্ষোভ হয়।

 

বার্লিনে বিক্ষোভ মোটামুটি শান্তিপূর্ণ থাকলেও কোলন ও হামবুর্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোলনে আতশবাজি ফোটানোর পর পুলিশ জলকামান ব্যবহার করে। হামবুর্গে ব্যারিকেডে আগুন দেওয়া এবং জরুরি সেবাকর্মীদের ওপর হামলার ঘটনায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। ফ্রাঙ্কফুর্টে জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ ও দোকানের জানালা ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের জেইল শপিং স্ট্রিটের একটি অংশ বন্ধ করে দেয় পুলিশ। একটি অস্ত্রের দোকানের জানালা ভাঙার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক এবং দুটি অস্ত্র জব্দ করা হয়েছে।

 

আয়োজকদের দাবি, হ্যালোইন উৎসবের দিনকে বেছে নেওয়া হয়েছিল বেশি মানুষের অংশগ্রহণ ও আন্দোলনের প্রচার বাড়ানোর লক্ষ্যে। তাঁদের হিসাব অনুযায়ী, জার্মানিজুড়ে বিক্ষোভে অংশ নেন প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ।

 

এদিকে ফ্রান্সে শনিবার ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের ব্যানারে দেশজুড়ে তৃতীয় দফার বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর আগে ১৭ ও ২৪ অক্টোবরের কর্মসূচির পর এটি ছিল আন্দোলনের নতুন পর্যায়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শনিবারের বিক্ষোভে অংশ নেন প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ। এর মধ্যে রাজধানী প্যারিসে ছিলেন ৭০ হাজার। আগের দুই দফায় যথাক্রমে ৫ লাখ ৫০ হাজার ও ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন।

 

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশজুড়ে ২৯৬ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিক্ষোভ ঘিরে বিশৃঙ্খলার আশঙ্কায় অতিরিক্ত ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ শহরের কেন্দ্রস্থলের বাইরে বিক্ষোভ আয়োজনের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

 

অধিকাংশ বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও বোর্দো, তুলুজ, রেন, লিল, নঁত, মার্সেই ও লিয়োঁসহ কয়েকটি শহরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। রেনে পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৯ অক্টোবর পর্যন্ত চলমান বিক্ষোভে অন্তত ১ হাজার ১৯৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

ফ্রান্সে গত সেপ্টেম্বরের শেষ দিকে স্কুলশিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে বিক্ষোভ শুরু হয়। জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষকসংকট, শিক্ষা উপকরণের অভাব এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিব্যবস্থার সংস্কারের দাবিতে তারা আন্দোলনে নামে। পরে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া ইয়েলো ভেস্ট আন্দোলনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে যুক্ত হন।

 

গত ১৭ অক্টোবরের বিক্ষোভে দেশজুড়ে ৫ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন। সেদিন তিন হাজারের বেশি দোকানে হামলা ও লুটপাট এবং ২ হাজার ৭০০ জনের বেশি মানুষ গ্রেপ্তারের খবর পাওয়া যায়। পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ একে ‘সম্মিলিত ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন।

 

এদিকে আগামী ৫ নভেম্বর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘট ও বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠনের জোট। ফলে ফ্রান্সে আন্দোলন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

সূত্র: সিএনএন

 

টাইম ডেস্ক/এসএ

 

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু