জার্মানিকে লক্ষ্য করে ‘ধ্বংসাত্মক আঘাত’ হানার হুঁশিয়ারি ইরানের
অনলাইন ডেস্ক
গত বছরের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি জার্মানির সমর্থনের কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে ইরানের জনগণের ক্ষতি করার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট পক্ষগুলোকে ‘ধ্বংসাত্মক আঘাত’ হানার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর দ্য মিডল ইস্ট আইয়ের।
ইউরোপের জ্বালানি ব্যয় ১০ হাজার কোটি ইউরো বা প্রায় ১১২ বিলিয়ন ডলার বেড়ে যাওয়ার জন্য চলমান সংঘাতকে দায়ী করে জার্মানির বক্তব্যের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আরাগচি।
তিনি বলেন, গত বছর ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলা শুরুর সময় জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ওই হামলাকে ‘ইউরোপের নোংরা কাজ করে দেওয়া’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।
আরাগচি বলেন, ইউরোপের বাড়তি জ্বালানি ব্যয়ের তুলনায় ইরানের জনগণের ক্ষতি করার সাহস দেখানো ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনীর পাল্টা আঘাত হবে অনেক বেশি ভয়াবহ। তিনি আরও বলেন, ‘আগের মতো কোনো সীমারেখা এখন আর কার্যকর নয়।’
সূত্র: দ্য মিডল ইস্ট আই
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি