ইরান যুদ্ধ সামরিকভাবে সমাধান সম্ভব নয়: জার্মান চ্যান্সেলর
অনলাইন ডেস্ক
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ সামরিক উপায়ে সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। একই সঙ্গে এই সংঘাতের কারণে গত আট মাসে ইউরোপের জ্বালানি ব্যয় ১০০ বিলিয়ন ইউরোর বেশি বেড়েছে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্জ বলেন, সংঘাতের অবসান ঘটাতে জার্মানি কূটনৈতিক প্রচেষ্টা সমন্বয় ও জোরদার করছে।
তিনি বলেন, জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ইউরোপের ব্যবসাপ্রতিষ্ঠান ও ভোক্তাদের অতিরিক্ত ১০০ বিলিয়ন ইউরোর বেশি ব্যয় করতে হয়েছে। তাই যত দ্রুত সম্ভব যুদ্ধের অবসান ঘটানো ইউরোপের অর্থনৈতিক স্বার্থের জন্যও জরুরি।
মার্জের মতে, সামরিক পথে এই সংঘাতের সমাধান সম্ভব নয়; তাই আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে হবে। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে ইউরোপের জ্বালানি বাজার ও অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, তা মোকাবিলায় কূটনৈতিক প্রচেষ্টা এবং জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিচ্ছে জার্মানি।
সূত্র: আল জাজিরা
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি