হরমুজ প্রণালীতে মাইনে আঘাত, আগুনে পুড়ল ৪ ট্যাংকার
অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালীতে নৌ-মাইনে আঘাতের পর আগুন ধরে গেছে চারটি তেলবাহী ট্যাংকারে। গত ২৪ ঘণ্টায় এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। এর এক দিন আগে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের কয়েকটি রুট মাইনমুক্ত করার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালীর দক্ষিণে একটি অননুমোদিত রুট দিয়ে চলাচলের চেষ্টা করার সময় তিনটি তেলবাহী ট্যাংকার নৌ-মাইনে আঘাত পায়। এতে বিস্ফোরণ ঘটে এবং জাহাজগুলোতে আগুন ধরে যায়। ট্যাংকারগুলোকে ‘নিয়ম লঙ্ঘনকারী’ হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি।
এদিকে, বৃহস্পতিবার পরে হরমুজ প্রণালীর পূর্ব অংশে আরও একটি ট্যাংকারে আগুন লাগার খবর জানায় ইরানের সেনাবাহিনী। তাদের ভাষ্য, সীমাবদ্ধ ও বিপজ্জনক হিসেবে চিহ্নিত এলাকায় চলাচলের সময় জাহাজটি নৌ-মাইনে আঘাত পায়। এরপরই এতে আগুন ধরে যায়।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি