ব্রঙ্কসে প্রথম হাসপাতালভিত্তিক ধর্ষণ ও যৌন নিপীড়নবিষয়ক সহায়তা কেন্দ্র চালু
টাইম টিভি ডেস্ক
নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের জন্য চালু হয়েছে প্রথম হাসপাতালভিত্তিক রেপ ক্রাইসিস প্রোগ্রাম। এই কর্মসূচির আওতায় ভুক্তভোগীরা বিনামূল্যে ও গোপনীয়তার সঙ্গে কাউন্সেলিংসহ বিভিন্ন ধরনের সহায়তা পাবেন
বৃহস্পতিবার নরউড এলাকার নর্থ সেন্ট্রাল ব্রঙ্কস হাসপাতালে আনুষ্ঠানিকভাবে কর্মসূচিটির উদ্বোধন করা হয়। এতে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি অংশ নেন ব্রঙ্কসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ডার্সেল ক্লার্ক। এই কর্মসূচির মাধ্যমে যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের মানসিক পরামর্শ, চিকিৎসা ও আইনি সেবা পেতে সহযোগিতা এবং চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার সময় পাশে থাকার জন্য প্রশিক্ষিত সহায়তাকারী দেওয়া হবে।
ডার্সেল ক্লার্ক বলেন, ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের জন্য ব্রঙ্কসে দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত সহায়তার অভাব রয়েছে। নতুন এই উদ্যোগের ফলে সংকটের মুহূর্তে ভুক্তভোগীরা প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার একটি নির্ভরযোগ্য জায়গা পাবেন।
২০২৫ সালের জুনে প্রকাশিত নিউইয়র্ক সিটির এক প্রতিবেদনে বলা হয়, রিপোর্ট করা ধর্ষণ ও যৌন অপরাধের অভিযোগের হারের দিক থেকে শহরের পাঁচটি বরোর মধ্যে ব্রঙ্কসের অবস্থান ছিল সর্বোচ্চ।
এই কর্মসূচির আওতায় শুধু জরুরি চিকিৎসাই নয়, ব্যক্তিগত ও দলগত কাউন্সেলিং এবং আইনি সহায়তা পাওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হবে।
বর্তমানে জ্যাকোবি ও নর্থ সেন্ট্রাল ব্রঙ্কস হাসপাতালে আটজন সক্রিয় স্বেচ্ছাসেবক ভুক্তভোগীদের সহায়তা করছেন। নতুন স্বেচ্ছাসেবক তৈরির জন্য আগামী জানুয়ারিতে ৪০ ঘণ্টার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে।
জরুরি সহায়তা পেতে ভুক্তভোগীরা ২৪ ঘণ্টার হটলাইন ৭১৮-৫১৯-৫৭২২ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
টাইম ডেস্ক/এইচএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি