আন্তর্জাতিক

ইউক্রেনের রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে রুশ হামলা, নিহত ২০

অনলাইন ডেস্ক

শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬, ৬:২৬ পূর্বাহ্ন
ইউক্রেনের রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে রুশ হামলা, নিহত ২০
ছবি: সংগৃহীত

ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোর প্রধান রেলস্টেশনে ড্রোন হামলায় ১৪ জনের মৃত্যু হয়। একই দিন চেরনিহিভ ও ক্রেমেনচুকে আরও পাঁচজন এবং রাতে রাজধানী কিয়েভে একজন নিহত হন। আহত হয়েছেন আরও অনেকে। ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

 

ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উক্রজালিজনিৎসিয়া জানায়, দনিপ্রোর প্রধান রেলস্টেশনের একটি প্ল্যাটফর্মে জেটচালিত ড্রোন আঘাত হানে। সে সময় সেখান থেকে একটি যাত্রীবাহী ট্রেন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হামলায় হতাহতদের পাশাপাশি প্ল্যাটফর্ম ও আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

 

দনিপ্রোতে আরেকটি হামলায় একটি ছাত্রাবাসে আগুন ধরে যায়। আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানজা জানান, এক দিনের হামলায় শহরটির প্রায় সাড়ে তিন লাখ পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 

এদিকে, রাজধানী কিয়েভে রাত ১১টার কিছু আগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে অন্তত একজন নিহত হন। শহরের কয়েকটি গুদামে আগুন ধরে যায়। দনিপ্রো নদীর পূর্ব তীরের একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে শহরের সামরিক প্রশাসন।

 

ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি অভিযোগ করেন, রাশিয়া পরিকল্পিতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে। ট্রেন, রেলস্টেশন ও আবাসিক ভবনে হামলার কোনো যুক্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।

 

উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে ড্রোন হামলায় দুই কিশোরী নিহত হয়েছে। শহরের কেন্দ্রস্থলের একটি ব্যস্ত সড়কে চালানো এ হামলায় চার শিশুসহ অন্তত ২৩ জন আহত হন। শহরটির সামরিক প্রশাসনের প্রধান দিমিত্রো ব্রাইঝিনস্কি বলেন, সাধারণ মানুষ যখন কাজে যাচ্ছিলেন কিংবা দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত ছিলেন, তখনই তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

 

মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকে আবাসিক ভবন ও ব্যক্তিগত স্থাপনায় হামলায় তিনজন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ায় রুশ ড্রোনের পৃথক তিনটি হামলায় কয়েকটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছেন ছয়জন।

 

এর কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার হামলাকে অত্যন্ত নিষ্ঠুর বলে উল্লেখ করেন। তিনি বলেন, সবাই যখন উত্তেজনা কমানোর উদ্যোগের অপেক্ষায়, তখনই রাশিয়া হামলা চালাচ্ছে। এটি ইচ্ছাকৃত। রাশিয়া নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও গোয়েন্দা তথ্য পাওয়ার কথা জানান তিনি। হামলা ও ধ্বংসযজ্ঞ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মিত্রদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বলেও জানান জেলেনস্কি।

 

এদিকে, ইউক্রেন ও রাশিয়া—উভয় পক্ষই জানিয়েছে, খেরসনে মাইন নিষ্ক্রিয় করার কাজ শেষ হয়েছে। ফলে শহরটিতে ত্রাণ পৌঁছানো এবং ইচ্ছুক বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

 

তবে খেরসনে সীমিত পরিসরে যুদ্ধবিরতি চললেও ইউক্রেনের অন্যান্য অঞ্চলে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। বিশেষ করে রেলপথসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার কারণে দেশটির জনজীবন ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্রের ঘাটতিও ইউক্রেনের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের সমর্থনে শান্তি আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ চলছে। আগামী মাসে নতুন করে ত্রিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে। এ প্রক্রিয়ার মধ্যেই মস্কোর ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

 

সূত্র: রয়টার্স

 

টাইম ডেস্ক/এস এ

 

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

৫৬ মিনিট আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু