সম্ভাব্য হুমকিতে নিউ জার্সির হোবোকেনে একাধিক স্কুলে লকডাউন
টাইম টিভি ডেস্ক
নিউ জার্সির হোবোকেন শহরে সম্ভাব্য নিরাপত্তা হুমকির ঘটনায় একাধিক স্কুলে লকডাউন ও শেল্টার-ইন-প্লেস নির্দেশনা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশের তদন্তকে কেন্দ্র করে এ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের পাঠানো জরুরি বার্তায় পুলিশ জানায়, হোবোকেন মিডল স্কুলের আশপাশে সম্ভাব্য হুমকির বিষয়ে তদন্ত চলছিল। দুপুর ২টার দিকে এলাকাবাসীকে ওই স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
নিরাপত্তার স্বার্থে হোবোকেন মিডল স্কুলে লকডাউন জারি করা হয়। পাশাপাশি ক্যালাব্রো স্কুল, হাডসন স্কুল ও রু বিল্ডিংয়ে শেল্টার-ইন-প্লেস নির্দেশনা দেওয়া হয়। একই সময়ে খালি করা হয় চার্চ স্কয়ার পার্ক।
কর্তৃপক্ষ জানায়, হোবোকেন মিডল স্কুলের শিক্ষার্থীদের নিয়ন্ত্রিত ব্যবস্থায় বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়। অন্য স্কুলগুলোতেও নির্ধারিত সময়ে ছুটি দেওয়া হয়।
দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফোর্থ থেকে সিক্সথ স্ট্রিট এবং ব্লুমফিল্ড থেকে গার্ডেন স্ট্রিট পর্যন্ত বন্ধ থাকা সড়কগুলো খুলে দেওয়া হয়। তবে স্কুলের ছুটি শেষ না হওয়া পর্যন্ত চার্চ স্কয়ার পার্ক বন্ধ রাখা হয়।
এদিকে, সম্ভাব্য হুমকির উৎস শনাক্ত করতে তদন্ত ও এলাকায় নজরদারি অব্যাহত রাখে হোবোকেন পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে হুমকির ধরন বা উৎস সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
টাইম ডেস্ক/এইচএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি