আন্তর্জাতিক

নেতানিয়াহুকে বিদায় করতে আরব দলগুলোকে নিয়ে ঐক্যের ডাক গোলানের

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬, ৪:৫৮ পূর্বাহ্ন
নেতানিয়াহুকে বিদায় করতে আরব দলগুলোকে নিয়ে ঐক্যের ডাক গোলানের
ইসরায়েলের ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়াইর গোলান ফাইল ছবি: রয়টার্স

ইসরাইলের পরবর্তী সরকার গঠনে আরব দলগুলোকে সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান। স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) সকালে তিনি দাবি করেন, ২০২৬ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরাজিত হয়েছেন। তাঁর জোটের আসনসংখ্যা প্রায় ৫৫, আর বিরোধী জোটের আসন ৬৫।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরাইলের সামরিক বাহিনীর সাবেক উপপ্রধান গোলান লেখেন, ‘নেতানিয়াহু হেরে গেছেন। আমি ১২০ পর্যন্ত গুনতে জানি। ৫৫-এর চেয়ে ৬৫ বড়। ইসরাইলের গণতন্ত্র এভাবেই কাজ করে। এটাই চূড়ান্ত।’

 

আসনসংখ্যার হিসাব করতে গিয়ে আরব দলগুলোকেও বিরোধী জোটের অংশ হিসেবে বিবেচনা করেন গোলান। তিনি বলেন, ইহুদি ও আরব ভোটের মধ্যে নেতানিয়াহুর তৈরি করা বর্ণবাদী বিভাজন আর মেনে নেওয়া যায় না। তাইবেহতে ভোট দেওয়া একজন ইসরাইলি নাগরিকের ভোটের মূল্য গিভাত শমুয়েলে ভোট দেওয়া নাগরিকের ভোটের সমান বলেও মন্তব্য করেন তিনি।

 

রাআম ও জয়েন্ট লিস্টের সমর্থন নিয়ে বিরোধী জোটের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে উল্লেখ করে গোলান বলেন, ইসরাইলের আরব নাগরিকদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পরিবর্তনের সরকার গঠনের দায়িত্ব ও সুযোগ বিরোধী জোটের রয়েছে।

 

গোলানের দাবি, বিরোধীরা জায়নবাদী সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তাঁর মতে, নেতানিয়াহুর উচিত শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের মতো অতি-রক্ষণশীল হারেদি দলগুলোর ১৬টি আসন বাদ দিয়ে হিসাব করা।

 

নির্বাচনের সর্বশেষ হিসাব অনুযায়ী, মঙ্গলবার অনুষ্ঠিত ভোটের ৮৫ শতাংশ গণনা শেষে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং তাঁর কট্টর ডানপন্থি ও অতি-রক্ষণশীল ইহুদি মিত্ররা নেসেটের ১২০ আসনের মধ্যে ৫৩টি পেতে পারে। অন্যদিকে, আইজেনকোটের ইয়াশার পার্টি ও বিরোধী জোটের অন্য তিনটি দল পেতে পারে ৪৮টি আসন। দুই পক্ষই সরকার গঠনে জোট গড়ার চেষ্টা চালানোর কথা জানিয়েছে।

 

এবারের নির্বাচনে বড় চমক দেখিয়েছে আরব নেতৃত্বাধীন দলগুলো। প্রাথমিক হিসাব অনুযায়ী, তারা রেকর্ড ১৯টি আসন পেতে পারে। ফলে সরকার গঠনে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে ইহুদি দলগুলোর মধ্যে একটি ছাড়া বাকি দলগুলো আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে কাজ না করার অঙ্গীকার করেছে।

 

এখনো সেনাসদস্য ও কূটনীতিকদের দেওয়া আনুমানিক ৪ লাখ ৩০ হাজার থেকে ৪ লাখ ৮০ হাজার ভোট গণনা বাকি রয়েছে। সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এ কারণে চূড়ান্ত ফল প্রকাশে আরও এক থেকে দুই দিন লাগতে পারে।

 

টাইম ডেস্ক/এসএ

 

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু