স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬
অনলাইন ডেস্ক
স্পেনের টলেডো প্রদেশে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে মাদ্রিদ থেকে সেভিলগামী রেলপথে এ দুর্ঘটনা ঘটে। রেল পরিচালনাকারী সংস্থা আদিফের প্রাথমিক তথ্য অনুযায়ী, একই দিকে চলতে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন রেনফের এভিই ট্রেনটি আইরিওর একটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে আইরিওর দুটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়।
দুর্ঘটনার সময় এভিই ট্রেনে ১৪৭ জন এবং আইরিওর ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম এল এস্পানিওলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি