ইরানই আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করেছে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পক্ষে সাফাই গেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু করেছে। আগের একটি যুদ্ধবিরতিকে ‘সময়ের অপচয়’ বলেও মন্তব্য করেছেন তিনি।
মিসিসিপি অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প তাঁর রিপাবলিকান দলের এক আইনপ্রণেতার বক্তব্যের পুনরাবৃত্তি করেন। ওই আইনপ্রণেতা বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করেনি, বরং ইরানই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু করেছে।
সামরিক অভিযানের অর্থনৈতিক প্রভাব নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, যুদ্ধের কারণে তেলের দাম আরও অনেক বেড়ে যেতে পারে বলে ধারণা করেছিলেন। তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো বিকল্প ছিল না এবং এই পদক্ষেপ আরও আগেই নেওয়া উচিত ছিল।
আগের যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, অল্প সময়ের জন্য কার্যকর হওয়া ওই ব্যবস্থা তাঁর পছন্দ ছিল না। তাঁর ভাষায়, যুদ্ধবিরতিটি ছিল ‘নিছক সময়ের অপচয়’।
ট্রাম্প আরও দাবি করেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যা ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো, লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন শহরে হামলা চালানো সম্ভব বলেও দাবি করেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি থাকা দেশগুলোতে হামলা চালায়।
পাকিস্তানের মধ্যস্থতায় গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। প্রথমে দুই সপ্তাহের জন্য ঘোষণা করা হলেও পরে এর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। তবে যুদ্ধবিরতির মধ্যেও, বিশেষ করে হরমুজ প্রণালি অঞ্চলে, উভয় পক্ষের হামলা অব্যাহত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি