আন্তর্জাতিক

খুনের সাজা থেকে বাঁচতে এআই দিয়ে বানালেন নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬, ১:২২ অপরাহ্ন
খুনের সাজা থেকে বাঁচতে এআই দিয়ে বানালেন নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি
ছবি: সংগৃহীত

খুনের মামলায় আইনি প্রক্রিয়া এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিজের মৃত্যুর নাটক সাজিয়েছিলেন ভারতের উত্তর প্রদেশের এক ব্যক্তি। মৃত্যুর প্রমাণ হিসেবে জমা দিয়েছিলেন ভুয়া নথিপত্র। এমনকি শেষকৃত্যের আয়োজন করে মানুষের মরদেহের বদলে দাহ করা হয়েছিল একটি ছাগল। তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত রাজকুমার রাজভর।

 

গতকাল রোববার রাজভরকে তাঁর নিজ এলাকা খাজা জাহানপুরের কাছ থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি নগর পুলিশ। স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) ও সার্ভিল্যান্স টিম এ অভিযানে সহায়তা করে।

 

পুলিশ জানায়, ২০১৬ সালে যোগেশ সিং হত্যা মামলায় বিচার চলছিল রাজভরের বিরুদ্ধে। ওই বছরের ১৯ ডিসেম্বর মুন্সিপুরা রেললাইনের কাছে যোগেশ সিংকে গুলি করে হত্যা করা হয়। নিহত ব্যক্তির ভাইপো অবিনাশ সিংয়ের অভিযোগের ভিত্তিতে রাজকুমার রাজভর ও তাঁর বন্ধু সুদর্শন রাজভরের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। ৩৮ বছর বয়সী রাজভর এ মামলায় জামিনে ছিলেন।

 

পুলিশের দাবি, বিচার এড়াতে রাজভর নিজের মৃত্যুর একটি কাল্পনিক গল্প তৈরি করেন। ২০২৫ সালের ৩০ মে গাজিপুরে বসে তিনি এ পরিকল্পনা করেন। এআই দিয়ে শ্মশানের চিতায় শুয়ে থাকা মরদেহের ছবি তৈরি করে তা নিজের মৃত্যুর প্রমাণ হিসেবে ব্যবহারের ব্যবস্থা করেন। পাশাপাশি, শেষকৃত্য ও শ্মশানযাত্রার ছবিও সংগ্রহ করেন। মানবদেহের পরিবর্তে একটি ছাগল দাহ করা হয়। এসব নথির ভিত্তিতে মৌ মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে মৃত্যুসনদ সংগ্রহ করে আদালতে জমা দেন তিনি।

 

এরপর প্রায় দেড় বছর ধরে স্বাভাবিকভাবে বসবাস করছিলেন রাজভর। আদালতে তাঁর মৃত্যুর নথিপত্র জমা দেওয়ায় বিচারপ্রক্রিয়া থেকেও রেহাই পাওয়ার চেষ্টা করেছিলেন তিনি।

 

অতিরিক্ত পুলিশ সুপার অনুপ কুমার জানান, দ্বাদশ শ্রেণিতে অকৃতকার্য রাজভর পুঁজিবাজারে ট্রেডার হিসেবে কাজ করতেন। শেয়ারবাজারে বিনিয়োগের কথা বলে বিভিন্ন শহরের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ করেছিলেন তিনি।

 

পুলিশের দাবি, হত্যা মামলার বিচার এড়ানোর পাশাপাশি ওই অর্থ ফেরত দেওয়ার দায় থেকে বাঁচতেও নিজের মৃত্যুর নাটক সাজিয়েছিলেন রাজভর।

 

রাজভরকে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে মূল হত্যা মামলার বিচার আবার শুরু হবে। পাশাপাশি জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে পৃথক মামলাও করা হয়েছে।

 

টাইম ডেস্ক/এসএ

 

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু