আন্তর্জাতিক

নোবেল পুরস্কার না দেয়ায় ক্ষোভ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬, ১২:২৭ অপরাহ্ন সর্বশেষ আপডেট: সোমবার, নভেম্বর ২, ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ন
নোবেল পুরস্কার না দেয়ায় ক্ষোভ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভ থেকে নরওয়ের বিরুদ্ধে আবারও আক্রমণাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটিকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা দেওয়ার পাশাপাশি নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে চান না বলেও মন্তব্য করেছেন তিনি।

 

সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৫ অক্টোবর) মিশিগান অঙ্গরাজ্যের পোর্ট হুরনে এক রাজনৈতিক সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প। আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এ সমাবেশের আয়োজন করা হয়।

 

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নির্বাচন করে নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত নরওয়েজীয় নোবেল কমিটি। তবে নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়ে ট্রাম্প প্রশাসন নতুন কোনো সরকারি নীতি গ্রহণের ইঙ্গিত দেয়নি।

 

সমাবেশে ফ্রান্সের সাম্প্রতিক অস্থিরতার জন্য অভিবাসনকে দায়ী করেন ট্রাম্প। তিনি বলেন, কিছু দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানালেও নরওয়ের কাউকে তিনি চান না। ট্রাম্পের ভাষায়, ‘কারণ আমি নোবেল পুরস্কার পাইনি... তাই নরওয়ে থেকে কাউকে চাই না।’

 

নরওয়েকে নিয়ে আরও কটূক্তি করে ট্রাম্প বলেন, ‘নরওয়ে আসলে একটি জঘন্য দেশে পরিণত হয়েছে।’ এর আগে হাইতি, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেনের ক্ষেত্রেও তিনি একই ধরনের অবমাননাকর শব্দ ব্যবহার করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

অন্যদিকে, মাথাপিছু মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে নরওয়ে বিশ্বের উচ্চ আয়ের দেশগুলোর অন্যতম। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, দেশটি এ তালিকার শীর্ষস্থানীয় দেশগুলোর একটি।

 

এদিকে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন নরওয়েজীয় ক্রোনার, অর্থাৎ প্রায় ১৮৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের রেকর্ড মুনাফা করেছে বলে প্রতিবেদনে জানানো হয়।

 

ট্রাম্পের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নরওয়েজীয় নোবেল কমিটির এক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

 

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ট্রাম্প। সে সময় পুরস্কার না দেওয়ার ঘটনাকে নরওয়ের জন্য ‘অমোচনীয় কলঙ্ক’ বলে মন্তব্য করেন তিনি।

 

টাইম ডেস্ক/এসএ

 

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু