আন্তর্জাতিক

রিপাবলিকানদের প্রচারে যোগ দিয়ে র‍্যাপার নিকি মিনাজ বললেন, ‘আমি ট্রাম্পের নাম্বার-১ ফ্যান’

অনলাইন ডেস্ক

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬, ৬:০৯ পূর্বাহ্ন সর্বশেষ আপডেট: রবিবার, নভেম্বর ১, ২০২৬, ৫:০২ বিকাল
রিপাবলিকানদের প্রচারে যোগ  দিয়ে র‍্যাপার নিকি মিনাজ বললেন,  ‘আমি ট্রাম্পের নাম্বার-১ ফ্যান’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও র‍্যাপার নিকি মিনাজ।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিশিগানে এক নির্বাচনী সমাবেশে মঞ্চে উঠেছেন জনপ্রিয় র‍্যাপার নিকি মিনাজ। আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেছেন, ট্রাম্প ‘দেশের পরিবেশ বদলে দিয়েছেন’ এবং মার্কিন জনগণকে সামনে এগিয়ে যাওয়ার মতো একটি ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন।

 

রোববার (২৫ অক্টোবর) মিশিগানের পোর্ট হুরনে আয়োজিত সমাবেশে নিকি মিনাজকে মঞ্চে আমন্ত্রণ জানান ট্রাম্প। বক্তব্যে মিনাজ বলেন, ‘তিনি আমাদের এমন একটি ভবিষ্যৎ দিয়েছেন, যার দিকে তাকিয়ে আমরা আশাবাদী হতে পারি।’

 

ট্রাম্পের প্রথম মেয়াদে তাঁর কয়েকটি নীতির সমালোচনা করলেও পরবর্তী সময়ে নিজেকে মার্কিন প্রেসিডেন্টের ‘নাম্বার-ওয়ান ফ্যান’ হিসেবে পরিচয় দেন এই র‍্যাপার। এবার মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকানদের প্রতি প্রকাশ্য সমর্থন জানাতে ট্রাম্পের সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নিলেন তিনি।

 

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনের ফলের ওপর নির্ভর করছে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে। ট্রাম্পের বর্তমান মেয়াদের বাকি সময়ে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন, নাকি ডেমোক্র্যাটরা তা নিজেদের হাতে নেবেন—সেই প্রশ্নে এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ।

 

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রার্থী আবদুল-এল সাঈদ ও রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে ঘিরে নির্বাচনী প্রচার তীব্র হয়ে উঠেছে। ভোটের এক সপ্তাহের কিছু বেশি সময় বাকি থাকতে দুই দলই প্রচারে জোর দিচ্ছে। গত শনিবার সাঈদের পক্ষে একটি নির্বাচনী সমাবেশে অংশ নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

 

অন্যদিকে, রোববারের সমাবেশে ট্রাম্প বিশেষভাবে সাঈদের মুসলিম ধর্মবিশ্বাস ও পারিবারিক পটভূমি নিয়ে কথা বলেন। সাঈদ নির্বাচিত হলে তিনি যুক্তরাষ্ট্রে ‘জিহাদিদের আমন্ত্রণ জানাবেন’ বলে অভিযোগ করেন ট্রাম্প।

 

এর আগে ট্রাম্পের এ ধরনের মন্তব্যের সমালোচনা করে সাঈদ সেগুলোকে ইসলামবিদ্বেষী বলে অভিহিত করেন। গত সপ্তাহে ভোটারদের উদ্দেশে প্রকাশিত এক বিজ্ঞাপনে তিনি বলেন, ট্রাম্প মনে করেন, তাঁর নাম ও ধর্মবিশ্বাসকে ব্যবহার করে মানুষের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া সম্ভব। সাঈদের বক্তব্য, ট্রাম্পের নীতির কারণে জ্বালানি, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও চিকিৎসাসেবার ব্যয় নিয়ে সাধারণ মানুষ যে সমস্যার মুখে পড়ছেন, সেদিকেই নজর দেওয়া উচিত।

 

পোর্ট হুরনের সমাবেশে সোনালি রঙের গুচি ব্র্যান্ডের পোশাক পরে উপস্থিত হন নিকি মিনাজ। মঞ্চে উঠে তিনি উপস্থিত জনতাকে ট্রাম্প ও মিশিগানের রিপাবলিকান প্রার্থীদের নাম ধরে স্লোগান দিতে নেতৃত্ব দেন।

 

মিনাজ বলেন, ‘আমাদের সত্যিই এই অসাধারণ মানুষগুলোকে নির্বাচিত করা দরকার। কারণ, এটি আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।’

 

মঞ্চ থেকে নেমে যাওয়ার সময় মিনাজের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘তাকে এর আগে কখনো এত সুন্দর দেখায়নি।’ এরপর ট্রাম্প আরও বলেন, ‘সে বিষয়টি বোঝে। সে বুদ্ধিমতী।’

 

মিশিগানে যাওয়ার পথে প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানেও ট্রাম্পের সঙ্গে ছিলেন মিনাজ। সেখানে হোয়াইট হাউসের এক সহযোগীর সঙ্গে একটি ভিডিও ধারণ করেন তিনি, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা হয়।

 

ভিডিওতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে চাকরির জন্য সাক্ষাৎকার দিচ্ছেন—এমন ভান করতে দেখা যায় মিনাজকে। প্রতিবেদন অনুযায়ী, পদটি তখন শূন্য ছিল। কেটি জাকারিয়া দায়িত্ব নেওয়ার পাঁচ দিন পরই পদত্যাগ করেন। এর আগে জনসমক্ষে তাঁর প্রথম দিকের একটি উপস্থিতি নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল।

 

ট্রাম্পের প্রতি সমর্থন জানাতে এর আগেও একাধিকবার প্রকাশ্যে এসেছেন ত্রিনিদাদ ও টোবাগোতে জন্ম নেওয়া এই র‍্যাপার। নাইজেরিয়ায় খ্রিষ্টানরা নির্যাতনের শিকার হচ্ছেন—ট্রাম্পের এমন অভিযোগের প্রসঙ্গেও তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মিনাজ।

 

টাইম ডেস্ক/এসএ


 

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু