আন্তর্জাতিক

বাবার বাড়ি থেকে নাস্তা কম দেওয়ায় শ্বশুরবাড়িতে মারধর, ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬, ৬:৩১ বিকাল
বাবার বাড়ি থেকে নাস্তা কম দেওয়ায় শ্বশুরবাড়িতে মারধর, ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় বাবার বাড়ি থেকে নাস্তা কম দেওয়ায় শ্বশুরবাড়িতে মারধরের শিকার হওয়ার ৯ দিন পর মারা গেছেন তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সিফাতুন নূর। গত ১৪ অক্টোবর গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর গতকাল শুক্রবার তার মৃত্যু হয়।


নিহতের পরিবারের দাবি, সিফাতুন নূর তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা এলাকায়। প্রায় চার মাস আগে পটিয়ার পূর্ব কুসুমপুরা গ্রামের দুবাইপ্রবাসী তারেকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় চন্দনাইশের মেয়ে সিফাতুনের।


অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সিফাতুনকে নির্যাতন করা হচ্ছিল। ঘটনার দিন নাস্তা কম দেওয়ার অভিযোগ তুলে প্রথমে তার মা ও শাশুড়ির মধ্যে বাক্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা মারধরে গড়ায় বলে দাবি পরিবারের। এ ঘটনায় নিহতের বাবার করা মামলার পর তার শাশুড়ি রিজিয়া বেগমকে আটক করেছে পুলিশ। তবে মারধরের অভিযোগে অভিযুক্ত অন্যরা পলাতক রয়েছেন।


ঘটনার দিন ১৪ অক্টোবর রাত ৯টার দিকে সিফাতুন নূর ও তার মায়ের সঙ্গে শাশুড়ির ধস্তাধস্তির দৃশ্য বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজে ঘটনার সময়কার পরিস্থিতি দেখা যায় বলে জানিয়েছে পরিবার। কিছুক্ষণ পর মেয়েকে মেরে ফেলা হয়েছে—এমন বিলাপ করতে শোনা যায় তার মাকে।


এর প্রায় এক ঘণ্টা পর গুরুতর অসুস্থ অবস্থায় সিফাতুনকে বাড়ি থেকে বের করে হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজর আইসিইউ ভর্তি করা হয়। সেখানে টানা ৯ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।


নিহতের পরিবারের ভাষ্য, ঘটনার রাতে সিফাতুনের জন্য নাশতা নিয়ে শ্বশুরবাড়িতে যান তার মা। তবে নাশতা কম আনা হয়েছে—এমন অভিযোগ তুলে শাশুড়ি তাদের সঙ্গে তর্কে জড়ান। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে মারধরের ঘটনা ঘটে বলে দাবি স্বজনদের।


নিহতের এক স্বজন অভিযোগ করে বলেন, শ্বশুরবাড়ির পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানা জিনিস দাবি করা হতো। তিনি বলেন, “দুইটা কলসি দিছি, কয় আরেকটা কলসি। ফার্নিচার দিছি, কয় আরেকটা আলমারি দিতে কয়। এই ধরনের চাওয়ার কোনো শেষ নাই। ৪০০ নাস্তা নিয়াও তাদের মন ভরে নাই।”


ওই স্বজনের আরও অভিযোগ, ঘটনার রাতে ফোনে কথোপকথনের মাধ্যমে পরিকল্পনা করে তার মেয়েকে নির্যাতন করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।


সিফাতুনের মৃত্যুর পর তার স্বামীর পক্ষ থেকে আত্মহত্যার দাবি করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা। তবে এ দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তাদের ভাষ্য, সিফাতুন নিজেই আত্মহত্যা করলে তাকে এভাবে হাসপাতালে ৯ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকতে হতো কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।


নিহতের এক স্বজন বলেন, “মেয়ের জামাই বলতেছে, উনি নিজে নিজে সুইসাইড করছে। মেয়ে যদি নিজে নিজে সুইসাইড করতো, তাহলে এতগুলা করার দরকার নাই, উনি ফাঁসিতে ঝুলে মরে যাইতো। উনি ১০ দিন কীভাবে বেঁচে থাকল আইসিইউতে? উনাকে ঝুলানো হয়েছে, এটা একটা নাটক সাজানো হচ্ছে।”


এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক টেলিফোনে বলেন, তাদের মধ্যে পারিবারিক মনোমালিন্য ছিল। একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ গতকাল পাওয়া গেছে। আগে-পরে আঘাত করা হয়েছে কিনা, তা চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

টাইম ডেস্ক/এসএ

 

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু