আন্তর্জাতিক

পার্লামেন্ট নির্বাচনের ৩ দিন আগে ব্যাপক বিক্ষোভের মুখে নেতানিয়াহু, উত্তাল তেল আবিব

অনলাইন ডেস্ক

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
পার্লামেন্ট নির্বাচনের ৩ দিন আগে ব্যাপক বিক্ষোভের মুখে নেতানিয়াহু, উত্তাল তেল আবিব

ইসরায়েলের জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে রাজধানী তেল আবিবে। শনিবারের এ সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেন। আসন্ন নির্বাচনকে নেতানিয়াহুর নেতৃত্ব ও তাঁর সরকারের ভূমিকার ওপর এক ধরনের গণভোট হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


বিক্ষোভের আয়োজন করে ‘অক্টোবর কাউন্সিল’ নামের একটি সংগঠন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত ব্যক্তিদের পরিবার ও জিম্মিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠনটি ওই হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়ে আসছে। ওই হামলার পরই গাজায় যুদ্ধ শুরু হয়।


বিক্ষোভের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংগঠনটি জানায়, তাদের আন্দোলনের মূল লক্ষ্য সত্য উদ্ঘাটন, দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা এবং একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন। সমাবেশে বিরোধী দলগুলোর শীর্ষস্থানীয় নেতাদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।


এএফপির প্রতিবেদক জানান, হাজার হাজার বিক্ষোভকারী কেন্দ্রীয় রাবিন স্কয়ার থেকে মিছিল নিয়ে হোস্টেজ স্কয়ারের দিকে এগিয়ে যান। গাজায় আটক জিম্মিদের মুক্তির দাবিতে অতীতের বিক্ষোভগুলোরও অন্যতম প্রধান কেন্দ্র ছিল এই চত্বর।


সমাবেশের আগে ৬৮ বছর বয়সী হাদাস ফয়েরস্টেইন এএফপিকে বলেন, গত কয়েক বছরে দেশের নেতৃত্ব পরিস্থিতি অত্যন্ত খারাপ পর্যায়ে নিয়ে গেছে। তাঁর ভাষায়, ইসরায়েল বর্তমানে এমন পরিস্থিতির মুখোমুখি, যা দেশটি আগে কখনো দেখেনি।


এদিকে, সরকারপন্থী গোষ্ঠীগুলো বিক্ষোভে উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অক্টোবর কাউন্সিল। সংগঠনটির দাবি, সমাবেশে বিঘ্ন ঘটানোর সম্ভাব্য তৎপরতার বিষয়ে তারা পুলিশ কমিশনারকে জরুরি চিঠি পাঠিয়েছে।


৭ অক্টোবরের হামলা ঠেকাতে নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে ইসরায়েলের নাগরিক সমাজ ও বিরোধী দলগুলো। তবে নেতানিয়াহুর সরকার এ ধরনের স্বাধীন কমিশন গঠনে সম্মত হয়নি। পরিবর্তে সরকার এমন একটি তদন্ত কমিশনের প্রস্তাব দিয়েছে, যার অর্ধেক সদস্য নিয়োগ করবে ক্ষমতাসীন জোট এবং বাকি অর্ধেক নিয়োগ করবেন বিরোধী দলের আইনপ্রণেতারা। বিরোধী নেতারা জানিয়েছেন, রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত সদস্যদের নিয়ে গঠিত এমন কমিশনে তাঁরা অংশ নেবেন না।


নির্বাচনের আগে প্রকাশিত সর্বশেষ জনমত জরিপগুলোতে নেতানিয়াহুর ডানপন্থী জোট ও তাঁর প্রধান মধ্য-ডানপন্থী প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। জরিপ অনুযায়ী, কোনো জোটই পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা করা হচ্ছে। ফলে নির্বাচনের ফলাফল নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ ও ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

 

টাইম ডেস্ক/জএইচ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু