আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে তাঁর প্রশাসন। এমনকি রোববারই হামলা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে একই সঙ্গে তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমরা বিষয়টি নিয়ে ভাবছি, আর হয়তো আগামীকালই (রোববার)।” তবে ইরানে হামলা চালানো হবে কি না কিংবা হলে কখন চালানো হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
ট্রাম্প বলেন, সামরিক শক্তি প্রয়োগ করে তাঁকে হয়তো পরিস্থিতির চূড়ান্ত নিষ্পত্তি করতে হতে পারে। আবার ইরান চুক্তিতেও রাজি হতে পারে। তবে তেহরান চুক্তি মেনে চলবে কি না, তা নিয়ে তিনি সন্দিহান। তাঁর দাবি, যেকোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র জয়ী হবে। ইরান যাতে ভবিষ্যতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই তাঁর প্রধান লক্ষ্য।
এর আগে শুক্রবার ফ্লোরিডার এক জনসভায় ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘এপিক ফিউরি’ নামে পরিচিত সামরিক অভিযানের আরেকটি ছোট পর্ব চালাতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি এই অভিযান শুরু হয়েছিল।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি