আন্তর্জাতিক

৫০০ কোটি রুপি লেনদেনের অডিও ক্লিপ ভাইরাল, বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব চরমে

অনলাইন ডেস্ক

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬, ১১:২০ অপরাহ্ন
৫০০ কোটি রুপি লেনদেনের অডিও ক্লিপ ভাইরাল, বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব চরমে
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে বিজেপির কাছ থেকে শিবসেনার সংসদ সদস্য শ্রীকান্ত শিন্ডের মাধ্যমে ৫০০ কোটি রুপি লেনদেনের অভিযোগসংবলিত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন জোটের দুই শরিক বিজেপি ও শিবসেনার নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়েছে। বিষয়টি তদন্তে অডিও ক্লিপটির ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এনডিটিভি ও পিটিআইয়ের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।


মারাঠা সম্প্রদায়ের জন্য সংরক্ষণের দাবিতে আন্দোলনকারী মনোজ জারাঙ্গে পাতিল অডিওটি প্রকাশ করেন। রেকর্ডিংয়ে এক অজ্ঞাতপরিচয় নারীকে দাবি করতে শোনা যায়, বিজেপির কাছ থেকে ৫০০ কোটি রুপি শ্রীকান্ত শিন্ডের মাধ্যমে তাঁর কাছে পাঠানো হয়েছিল। তবে অর্থের লেনদেন আদৌ হয়েছিল কি না, কিংবা হয়ে থাকলে সেই অর্থ কোথায় গেছে, তা এখনো স্পষ্ট নয়। অডিওটির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা হয়নি।


জারাঙ্গে পাতিল অবশ্য ৫০০ কোটি রুপি চাওয়া বা পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে, শ্রীকান্ত শিন্ডের বাবা ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও অভিযোগ নাকচ করে বলেছেন, “আমি ৫০০ কোটি রুপি দিইনি, আবার নিইওনি।”


শিবসেনার নেতা ও সাবেক মন্ত্রী রামদাস কদম অভিযোগ করেছেন, বিজেপির একটি অংশ একনাথ শিন্ডেকে রাজনৈতিকভাবে দুর্বল করার ষড়যন্ত্র করছে। শুক্রবার তিনি বিজেপি নেতাদের বিরুদ্ধে একজন মারাঠা নেতাকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার চেষ্টা চালানোর অভিযোগ তোলেন। এ সময় বিজেপির বিধান পরিষদ সদস্য প্রবীণ দারেকর ও প্রসাদ লাডের নাম উল্লেখ করেন তিনি। লাড ও জারাঙ্গে পাতিলকে একসঙ্গে খাবার খেতে দেখা যাচ্ছে—এমন একটি ছবিও দেখান কদম।


তবে কদমের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বিজেপির দুই নেতা দারেকর ও লাড। তাঁদের বক্তব্য, প্রমাণ ছাড়া বিজেপিকে এভাবে অভিযুক্ত করা গ্রহণযোগ্য নয়। কদমকে উদ্দেশ করে তাঁরা বলেন, তিনি যেন উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতের মতো আচরণ না করেন। লাড দাবি করেন, মুখ্যমন্ত্রী ফড়নবিশের বিরুদ্ধে জারাঙ্গে পাতিলকে কারা নেপথ্যে থেকে সমর্থন দিয়েছেন, তা শিগগিরই প্রকাশ্যে আসবে।


চলতি সপ্তাহের শুরুতে বীডে এক সমাবেশে জারাঙ্গে পাতিল দাবি করেন, বিজেপির অন্দরমহলে শ্রীকান্ত শিন্ডের মাধ্যমে তাঁকে ৫০০ কোটি রুপি দেওয়ার আলোচনা চলছে। বৃহস্পতিবার জলনায় এক সংবাদ সম্মেলনে তিনি অডিও ক্লিপটি বাজান। তবে রেকর্ডিংয়ে কথা বলতে শোনা যাওয়া তিন-চারজন ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।


একনাথ শিন্ডে বলেন, যাচাই না করে জারাঙ্গে পাতিলের এমন অভিযোগ তোলা উচিত হয়নি। তাঁর কাছে কোনো প্রমাণ থাকলে তা তদন্তকারী সংস্থার কাছে জমা দেওয়া উচিত। শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও চিঠি দিয়েছে।


শুক্রবার শিন্ডে শিবিরের একটি প্রতিনিধিদল ফড়নবিশের সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি অডিওটির ফরেনসিক পরীক্ষার নির্দেশ দেন। পিটিআইয়ের প্রতিবেদনে ফড়নবিশের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, “আমাদের সবার একই প্রশ্ন, আড়াই বছর পর এখন কেন এসব কথোপকথন সামনে এল?”


শনিবার শ্রীকান্ত শিন্ডে অভিযোগটি নিয়ে ব্যঙ্গ করে বলেন, ৫০০ কোটি রুপি নগদ দেখতে কেমন এবং তা পরিবহনে কতটি গাড়ি লাগবে, তা নিয়ে তাঁরা আলোচনা করছিলেন। পরে প্রসাদ লাড জানান, শিবসেনার মন্ত্রী উদয় সামন্ত একনাথ শিন্ডে ও ফড়নবিশের সঙ্গে আলোচনার পর তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিষয়টি মিটে গেছে। বিজেপি-শিবসেনার মধ্যে বিভেদ তৈরির চেষ্টার জন্য তিনি শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতকে দায়ী করেন।


এদিকে, জারাঙ্গে পাতিল অডিওটিকে আসল বলে দাবি করেছেন এবং রেকর্ডিংটি কীভাবে তাঁর কাছে পৌঁছেছে, তা জানতে রাম কদমকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন। ফড়নবিশ ও একনাথ শিন্ডের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের খবরের মধ্যেই এ বিতর্ক সামনে এল। এর আগে দশেরা উপলক্ষে এক সমাবেশে শিবসেনার মন্ত্রী গুলাবরাও পাতিল একনাথ শিন্ডেকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করেছিলেন বলে খবর প্রকাশিত হয়। ওই মন্তব্যে বিজেপি নেতারা অসন্তুষ্ট হয়েছিলেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

 

টাইম ডেস্ক/জএইচ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু