দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ খুলছে সৌদির রিয়াদ বিমানবন্দর
আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় প্রাণহানির ঘটনার পর দুই সপ্তাহ বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) থেকে বিমানবন্দরটির কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।
শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ২৫ অক্টোবর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য টার্মিনাল-১ এবং সৌদি এয়ারলাইনস পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য টার্মিনাল-২ ব্যবহার করা হবে।
গত ১২ অক্টোবর হামলার পর বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহে রিয়াদ বিমানবন্দরকে লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
এসব হামলায় রিয়াদ বিমানবন্দরে অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় আরও অন্তত পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
এমন পরিস্থিতির মধ্যেই রিয়াদের কিং খালেদ বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সূত্র: এএফপি।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি