আন্তর্জাতিক

গোপালগঞ্জে পলাতক অবস্থায় সাঈদীর মামলার বাদীর মৃত্যু, গোপনে গার্ড অব অনার

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬, ৬:৪৭ পূর্বাহ্ন সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬, ৮:০৩ পূর্বাহ্ন
গোপালগঞ্জে পলাতক অবস্থায় সাঈদীর মামলার বাদীর মৃত্যু, গোপনে গার্ড অব অনার
দেলোয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারী

গোপালগঞ্জে মারা গেছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলা করা মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। তাঁর মৃত্যুর পর জানাজা, দাফন ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া নিয়ে পিরোজপুরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় কিছু ব্যক্তি তাঁর জানাজা ও দাফনের পাশাপাশি রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের শ্বশুরবাড়িতে মারা যান মানিক পশারী। তিনি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া গ্রামের বাসিন্দা এবং গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ছিলেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক অবস্থায় টুঙ্গিপাড়ায় আশ্রয় নিয়েছিলেন। গত দুই মাস ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন।

 

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পিরোজপুরের চিথলিয়া এলাকায় জানাজা ও দাফন নিয়ে উত্তেজনা দেখা দেয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন ও পুলিশ তাঁর মরদেহ জেলা পুলিশ লাইনসে নিয়ে গার্ড অব অনার দেয় বলে জানিয়েছে পুলিশ। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

মানিক পশারীর মেয়ের জামাই ফারুক হোসেন অভিযোগ করেন, সকাল ১০টায় মৃত্যুর পর দুপুর ১২টার দিকে তাঁরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে গার্ড অব অনারের জন্য বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। তাঁর দাবি, সাধারণ অ্যাম্বুলেন্সে কয়েক ঘণ্টা মরদেহ রাখার পর গোপনে গার্ড অব অনার দেওয়া হয়। তবে দাফনের বিষয়ে প্রশাসন থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া নিয়ে তাঁরা উদ্বিগ্ন।

 

এদিকে, মরদেহের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের খবর ছড়িয়ে পড়লে দেলাওয়ার হোসাইন সাঈদীর অনুসারী এবং জামায়াতে ইসলামীর কিছু নেতা-কর্মী ও সমর্থক পিরোজপুর শহরের শিকারপুর ও ঝাটকাঠি এলাকার বাইপাসে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

 

পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে তাঁকে গার্ড অব অনার দেওয়া এবং পিরোজপুরে দাফনের বিরোধিতা করেন। তবে মানিক পশারী গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ছিলেন বলে তাঁর পরিবার জানিয়েছে।

 

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, মানিক পশারীর জানাজা ও দাফন নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। দাফনের স্থান নির্ধারণের বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ আলোচনা করছে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

উল্লেখ্য, ২০০৯ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলায় মানিক পশারী বাদী ছিলেন। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল সাঈদীকে মৃত্যুদণ্ড দেন। পরে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাঁর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন। কারাবন্দি অবস্থায় ২০২৩ সালের ১৪ আগস্ট হাসপাতালে মারা যান সাঈদী।

 

টাইম ডেস্ক/এসএ

 

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

২ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু