ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে এরদোগানের সঙ্গে ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
অনলাইন ডেস্ক
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার (২৩ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পাকিস্তান, সৌদি আরব, মিসর, জার্মানি, ফ্রান্স ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। এর আগে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ‘আর ফোর প্লাস ই থ্রি’ কাঠামোর আওতায় বৈঠক করেন।
আলোচনায় ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর সৌদি আরবে হামলা এবং ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধ গুরুত্ব পায়। এসব সংকটের প্রভাব ও সম্ভাব্য সমাধানের পথ নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
সংকট মোকাবিলায় কূটনৈতিক উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্ব দেন বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হয়।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি