ট্রাম্পকে জেতাতে ৫৪৬২ কোটি টাকা দিলেন ইলন মাস্ক
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান পার্টিকে আরও ৭৬ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এতে চলতি নির্বাচনী চক্রে তাঁর মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪২ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৪৬২ কোটি টাকা।
টেসলা ও স্পেসএক্সের প্রধান মাস্ক নিজের রাজনৈতিক সংগঠন এবং সুপার প্যাক ‘আমেরিকা প্যাক’-সহ রিপাবলিকান প্রার্থীদের সমর্থনকারী বিভিন্ন রাজনৈতিক কমিটির মাধ্যমে এই অর্থ দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল ইলেকশন কমিশনের (এফইসি) তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম দুই সপ্তাহে তাঁর নতুন অনুদানের অর্থ জমা হয়েছে।
প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার প্রচেষ্টার পাশাপাশি সিনেট নেতৃত্ব তহবিলেও বড় অঙ্কের অর্থ দিয়েছেন মাস্ক। ওই তহবিল থেকে টেক্সাসের রিপাবলিকান সিনেট প্রার্থী কেন প্যাক্সটনের সমর্থনে অর্থ স্থানান্তর করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
টেক্সাসে প্যাক্সটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জেমস ট্যালারিকো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ট্যালারিকোর সমালোচনা করে একাধিকবার পোস্ট দিয়েছেন মাস্ক। টেক্সাসে তাঁর প্রতিষ্ঠান বোরিং কোম্পানি, টেসলা ও স্পেসএক্সের গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এবারের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে মাস্কের অনুদান ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনকালে ট্রাম্প ও অন্যান্য রিপাবলিকান প্রার্থীদের দেওয়া তাঁর মোট অনুদানকেও ছাড়িয়ে গেছে। ওই নির্বাচনে তিনি মোট ২৮৮ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন। এ ছাড়া ডোনাল্ড ট্রাম্পের সমর্থক গোষ্ঠী ‘মাগা ইনকরপোরেটেড’-এও অর্থ দিয়েছেন তিনি।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি