২৫০ শতাংশ শুল্কের হুমকিতে ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছিলাম, তাও নোবেল পেলাম না: ট্রাম্প
অনলাইন ডেস্ক
ভারত ও পাকিস্তানকে যুদ্ধে জড়ানো থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে সংঘাতের বিস্তার ঠেকাতে উভয় পক্ষের ওপর সর্বোচ্চ ২৫০ শতাংশ বাণিজ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তিনি।
আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে শুক্রবার ফ্লোরিডায় এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প আটটি ‘যুদ্ধ’ মীমাংসা করার দাবিও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভারত ও পাকিস্তানকে গুলি চালানো বন্ধ করতে বাধ্য করেছিলেন। তবে তাঁর এই দাবির বিষয়ে ভারত বরাবরই তৃতীয় পক্ষের মধ্যস্থতার কথা অস্বীকার করে আসছে।
সমাবেশে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভও প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ভারত-পাকিস্তান সংঘাত থামানোর মতো ভূমিকা রাখার পরও তিনি নোবেল পুরস্কার পাননি।
গত বছর পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। এর জবাবে ২০২৫ সালের ৭ মে ভারত ‘অপারেশন সিন্দুর’ অভিযান শুরু করে। এ সময় পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় বাহিনী।
ভারতের বক্তব্য অনুযায়ী, পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) তাঁর ভারতীয় সমকক্ষের সঙ্গে যোগাযোগ করে সামরিক পদক্ষেপ বন্ধের অনুরোধ জানান। এরপর ১০ মে ভারত অভিযান স্থগিত করে এবং দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
তবে ট্রাম্প বারবার এই যুদ্ধবিরতির কৃতিত্ব নিজের বলে দাবি করলেও নয়াদিল্লি জানিয়েছে, সংঘাত বন্ধে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছিল না।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি