আন্তর্জাতিক

নতুন করে পাঁচ দেশের নাগরিকেরা পেতে যাচ্ছেন শেনজেন অঞ্চলে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, অক্টোবর ২৪, ২০২৬, ৬:২১ পূর্বাহ্ন
নতুন করে পাঁচ দেশের নাগরিকেরা পেতে যাচ্ছেন শেনজেন অঞ্চলে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ
ছবি: সংগৃহীত

ইউরোপের শেনজেন অঞ্চলে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পেতে পারে উপসাগরীয় পাঁচ দেশ সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান ও কাতারের নাগরিকেরা। এ দেশগুলোর জন্য ভিসামুক্ত ভ্রমণের প্রক্রিয়া শুরুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এখনো ভিসামুক্ত ভ্রমণের অনুমতি কার্যকর হয়নি।

ভিসা-সংক্রান্ত সংবাদমাধ্যম ভিসানিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল পাঁচটি পৃথক সিদ্ধান্ত গ্রহণ করে। এতে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের জন্য শেনজেন ভিসার শর্ত শিথিলের প্রক্রিয়া শুরুর বিষয়ে ইউরোপীয় কমিশনের উদ্যোগকে স্বাগত জানানো হয়।

তবে ভিসার শর্ত তুলে নেওয়ার আগে সংশ্লিষ্ট দেশগুলোকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে ভ্রমণ নথির নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অভিবাসন পরিস্থিতি এবং নিরাপত্তা সহযোগিতা মূল্যায়ন। পাশাপাশি ভিসামুক্ত ভ্রমণ চালুর জন্য ইইউর প্রয়োজনীয় আইনি সিদ্ধান্তও নিতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগের ফলে আপাতত ভ্রমণকারীদের জন্য কোনো নিয়ম পরিবর্তন হচ্ছে না। আনুষ্ঠানিকভাবে ভিসামুক্ত ভ্রমণের অনুমতি কার্যকর না হওয়া পর্যন্ত সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান ও কাতারের নাগরিকদের শেনজেন ভিসা নিতে হবে। এ সুবিধা চালুর নির্দিষ্ট তারিখও ঘোষণা করা হয়নি।

উপসাগরীয় ছয় দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকেরা ২০১৫ সাল থেকেই শেনজেন অঞ্চলে স্বল্প সময়ের জন্য ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে বাকি পাঁচ দেশের নাগরিকেরাও একই ধরনের সুবিধা পেতে পারেন।

এদিকে, ভবিষ্যতে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ চালু হলে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নের ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদন ব্যবস্থা (ইটিআইএএস) কার্যকর হওয়ার পর এর অনুমোদন নিতে হতে পারে।

টাইম ডেস্ক/এসএ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...