আন্তর্জাতিক

জামায়াত সংশ্লিষ্টতায় প্রধানমন্ত্রীর জাপান সফর থেকে বাদ রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, অক্টোবর ২৪, ২০২৬, ৬:০৪ পূর্বাহ্ন
জামায়াত সংশ্লিষ্টতায়   প্রধানমন্ত্রীর জাপান সফর  থেকে বাদ রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন টোকিও সফরে অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতি তদারক করতে তাঁর পরিবর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে।

টাইমস অব বাংলাদেশ ও বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, একটি গোয়েন্দা প্রতিবেদনে দাউদ আলীর বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর এ পদক্ষেপ নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। কোনো সরকারপ্রধানের বিদেশ সফরের ঠিক আগে এ ধরনের সিদ্ধান্তকে ব্যতিক্রমী হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ বছরের অভিজ্ঞ এই কূটনীতিককে জরুরি ভিত্তিতে ১৬ অক্টোবরের মধ্যে ঢাকায় ফিরতে বলা হয়েছিল। দেশে ফেরার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর শেষ না হওয়া পর্যন্ত তাঁকে বাংলাদেশে অবস্থানের নির্দেশ দেওয়া হয়।

দাউদ আলীর অনুপস্থিতিতে সফরের প্রস্তুতি সমন্বয় করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম বুধবার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন। প্রধানমন্ত্রীর সফর শেষে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গোয়েন্দা প্রতিবেদনে দাউদ আলী ছাত্রজীবন থেকেই জামায়াতে ইসলামীর আদর্শে বিশ্বাসী বলে দাবি করা হয়েছে। গত মে মাসে দলটির আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের এক সপ্তাহের জাপান সফর আয়োজনেও তিনি সহায়তা করেছিলেন বলে অভিযোগ করা হয়।

তবে দাউদ আলীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁর কোনো বক্তব্য সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

টাইম ডেস্ক/এসএ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...